তেল সংরক্ষণ কেন্দ্রে বিধ্বংসী আগুনে ঝলসে গেলেন শতাধিক

জনা কুড়ির কোনও খোঁজ নেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাজ পড়ে আগুন লাগল তৈল সংরক্ষণ কেন্দ্রে (fuel depot) কিউবায়। ঘটনায় গুরুতর জখম ১২১ জন। জনা কুড়ি দমকলকর্মীর কোনও খোঁজ নেই। ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে নাস্তানাবুদ দমকলকর্মীরী (fire tender) । আগুন নিয়ন্ত্রণে আনতে হাভানা সাহায্য়ের আর্জি জানিয়েছে।

প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী। ঘটনাস্থল লাগোয়া এলাকার বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আসার কাজ শুরু করার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। ঘটনাস্থল থেকে এই খবর লেখা পর্যন্ত একজনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় গুরুতর জখম শতাধিক (more than hundred) । সরকারি বিবৃতিতে জখমের সংখ্যা বলা হয়েছে ১২১। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। এদের দেহের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রসাসন। 

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তেল সংরক্ষণ কেন্দ্র আগুন লাগে শুক্রবার। মুহূর্তের মধ্যে তা মারাত্মক আকার ধারণ করে। আগুন লাগার খবর পেয়ে দমকলবাহিনী সেখানে পৌঁছয়।  তাদের সাহায্য করতে এগিয়ে আসে সেনা। হেলিকপ্টার থেকে ফোম-বৃষ্টি শুরু হয়।

প্রেসিডেন্ট মিগুয়েল-দিয়াজ ক্যানেল-য়ের (President Miguel Diaz-Canel ) দফতর থেকে অগ্নিকাণ্ডের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার কিউবা। আগুন লেগেছে তেল সংরক্ষণ কেন্দ্রে। পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। এখনও পর্যন্ত ১২১জন জখম হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চলেছে। কিউবা সাহায্য চাইছে। না হলে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। প্রেসিডেন্টের আর্জিতে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়ি দেয় মেক্সিকো, ভেনেজুয়েলা, রাশিয়া, নিকারুগুয়া, আর্জেন্তিনা, চিলি। 

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট