Breaking দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে বিধ্বংসী আগুন

আগুন লাগে রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ (জিএমটি)

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ আগুন লাগল দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে। বিবিসি তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, আগুন মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পরে পরে দমকলের ডজনখানেক ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রয়টার্সে প্রতিবেদন অনুসারে, ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩৬টি ইঞ্জিন। বিমান বাহিনীকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।  

এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় আগুনের গ্রাসে পার্লামেন্টভবনের তৃতীয়তল। আগুন লাগে রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ (জিএমটি)। অগ্নিকাণ্ডের ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এএফপির তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, তারা ওই ভিডিয়োর সত্যতা খতিয়ে দেখেনি। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত জানা যায়নি পার্লামেন্ট ভবনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না। 

দ্য গার্ডিয়ান পত্রিকা তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, আগুন প্রথমে লাগে পার্লামেন্ট ভবনের তৃতীয়তলে।  বেজে ওঠে স্মোক অ্যালার্ম। আগুন দ্রত ছড়িয়ে পড়ে ন্যানাল অ্যাসেম্বলি বিল্ডিংয়ে।  সে দেশের জরুরি পরিষবো দফতরের এক পদস্থকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে। গত এপ্রিলেও ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল দক্ষিণ আফ্রিকা। সে দফায় আগুন লাগে  কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে।

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা পার্লামেন্ট ভবনের রয়েছে তিনটি বিভাগ। সব থেকে যেটি পুরনো, সেটি তৈরি করা হয়েছিল ১৮৮৪তে। দুটি নতুনভবন তৈরি হয়। একটি ১৯২০তে, পরে ১৯৮০তে।   

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের