এই মুহূর্তে




সাবধান! মার্কিন মুলুকে ম্যাকডোনাল্ডসের বার্গার খেয়ে মৃত ১, অসুস্থ একাধিক

নিজস্ব প্রতিনিধি: আবারও সংবাদের শিরোনামে বিখ্যাত খাবারের সংস্থা ম্যাকডোনাল্ডস্। মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাকডোনাল্ডস্-এর খাবার খেয়ে অসুস্থ কয়েক ডজনেরও বেশি মানুষ। তাঁদের সকলের খাবারে বিষ পাওয়া গিয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ম্যাকডোনাল্ডস কোয়ার্টার পাউন্ডার হ্যামবার্গারের সঙ্গে যুক্ত একটি গুরুতর ই. কোলাই প্রাদুর্ভাবের কারণে মারা গিয়েছেন এক মার্কিন নিবাসী এবং অসুস্থ হয়ে পড়েছেন প্রায় কয়েক ডজন মার্কিন নাগরিক। একই স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ই কোলাই (e coli)-এর প্রাদুর্ভাব শুরু হয়েছে। যেটি এখনও পর্যন্ত ১০ টি পশ্চিমী রাজ্যে ছড়িয়ে পড়েছে। যার মধ্যে বেশিরভাগ আক্রান্তের সংখ্যা কলোরাডো এবং নেব্রাস্কায়। ১০ টি রাজ্যে প্রায় ৪৯ জন খাদ্য সংস্থা ম্যাকডোনাল্ডস্-এর কোয়ার্টার পাউন্ডার হ্যামবার্গার খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ তাঁদের।

তবে এই ঘটনাটি সামনে আসার পরেই কয়েক ঘন্টার মধ্যে এই ফার্স্টফুড সংস্থার লেনদেনে ঘাটতি পড়েছে। যদিও এখনও স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়নি যে, হ্যামবার্গারে ঠিক কী উপকরণ থাকার কারণে অসুস্থ পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে আক্রান্ত একজন শিশু-সহ দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কিডনির রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকী ম্যাকডোনাল্ডস্-এর কোয়ার্টার পাউন্ডার হ্যামবার্গার খেয়ে কলোরাডোতে একজন বয়স্ক ব্যক্তি মারা গিয়েছেন। জানা যাচ্ছে, সমস্ত আক্রান্ত ব্যক্তিদের শরীরে ই. কোলাই নামক একটি ভাইরাস পাওয়া গিয়েছে। এবং এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলি ম্যাকডোনাল্ডসের বার্গার খাওয়ার পর থেকেই শুরু হয়েছে বলে রিপোর্ট জানিয়েছে। যদিও তদন্তকারীরা এই প্রাদুর্ভাবের সঠিক উপাদানটি চিহ্নিত করতে পারেনি। তবে সাধারণত ম্যাকডোনাল্ডসের এই বার্গারটি গরুর মাংস দিয়ে তৈরি হয়।

এ বিষয়ে একটি ভিডিও বার্তায় ম্যাকডোনাল্ডস ইউএসএ-এর প্রেসিডেন্ট জো এর্লিংগার জানিয়েছেন, “খাদ্য নিরাপত্তা আমার এবং ম্যাকডোনাল্ডসের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেছে নেওয়া রাজ্যগুলিতে কোয়ার্টার পাউন্ডারে ব্যবহৃত স্লিভড ওনিওন গুলিকৈ সক্রিয়ভাবে অপসারণের পদক্ষেপ নিয়েছি। আমরা নির্বাচিত রাজ্যগুলির রেস্তোঁরাগুলি থেকে অস্থায়ীভাবে কোয়ার্টার পাউন্ডার সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন, অসুস্থ ব্যক্তিদের কোয়ার্টার পাউন্ডার সেবন করার পর ডায়রিয়া, ১০২ ডিগ্রি ফারেনহাইট (38.9C-এর বেশি জ্বর) এবং বমি হওয়া-সহ বিভিন্ন উপসর্গ দেখা গিয়েছে। লক্ষণগুলি সাধারণত সংক্রমণের তিন থেকে চার দিন পরে শুরু হয় এবং বেশিরভাগ ব্যক্তি চিকিৎসা ছাড়াই পাঁচ থেকে সাত দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘুষ নেওয়ার দায়ে চিনে কমিউনিস্ট পার্টির সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানে বন্দুকের মুখে মেয়ে-সহ হিন্দু মহিলাকে অপহরণ, ধর্মান্তকরণের আশঙ্কা পরিবারের

পৃথক সিন্ধুদেশের দাবিতে উত্তাল পাকিস্তানের করাচি, চলল গুলি-কাঁদানে গ্যাস

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড! সাততলা অফিস বিল্ডিং পুড়ে ছাই, ঝলসে মৃত্যু অন্তত ২০ জনের

‘স্বামী চাই গো, স্বামী’, দরজায়-দরজায় ঘুরছেন মহিলারা, কোন দেশের ঘটনা?

পাকিস্তানি সেনা চৌকিতে জঙ্গি হামলা, নিহত ৬ সেনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ