সুইজারল্যান্ড পালানোর পরিকল্পনা ছিল মেহুল চোকসির, তার আগেই…

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের টাকা নিয়ে প্রতারণা করে পাড়ি দিয়েছিলেন বিদেশে। একাধিকবার ধরা পড়তে পড়তেও ফসকে পালিয়ে গিয়েছিলেন। কোনওভাবেই তাঁকে ধরা সম্ভব হয়নি। অবশেষে বেলজিয়ামে ধরা পড়েছেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। এবারও পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু বার বার কি তা সম্ভব হয়? বেলজিয়াম পুলিশের হাতেই ধরা পড়েছেন তিনি।

জানা গিয়েছে, এবারও বেলজিয়াম থেকে সুইজারল্যান্ড চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সূত্রের খবর, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় সুইজারল্যান্ডের এক ক্যান্সার হাসপাতালে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। এর আগেও তাঁকে ভারতে প্রত্যার্পণ করার কথা বলা হয়েছিল। সেই সময়, তাঁর আইনজীবী চোকসির শারীরিক অসুস্থতার কথাই জানিয়েছিলেন। সেই অসুস্থতার দোহাই দিয়েই এবারও ফেরার হওয়ার চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। সুইজারল্যান্ড যাওয়ার চেষ্টা করেও লাভ হয়নি।

দীর্ঘ সময় ধরে সিবিআই এবং ইডি তাঁর খোঁজ চালাচ্ছিল। কোন দেশে তিনি রয়েছেন তার বিষয়ে খোঁজ নিচ্ছিল তারা। গতবছর তারা জানতে পারে, বেলজিয়ামে রয়েছেন মেহুল চোকসি। তাৎক্ষণিকভাবে সেখানকার সংস্থাগুলিকে সতর্ক করা হয়। জালিয়াতির মামলা সম্পর্কিত সমস্ত নথিও পাঠানো হয়েছিল। এরপরেই সুইজারল্যান্ডে পালাবার বিষয়ে জানতে পারে সেখানকার এজেন্সি। তারপরেই তৎপর হয়ে হিরে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি বর্তমানে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে ছিলেন। স্ত্রী প্রীতি বেলজিয়ামের নাগরিক হওয়ায় সেখানকার ‘রেসিডেন্সি কার্ড’ পেয়েছেন তিনি। তাঁকে ভারতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য বেলজিয়াম কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ভারত সরকার। অভিযোগ, বেলজিয়ামে বসবাসের জন্য ভুয়ো নথিপত্র ব্যবহার করেছেন মেহুল চোকসি। বেলজিয়াম কর্তৃপক্ষকে তিনি তাঁর নাগরিকত্ব সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। ভারত এবং অ্যান্টিগুয়ার নাগরিকত্বের বিবরণ দেননি। বেলজিয়ামে যাওয়ার আগে চোকসি অ্যান্টিগুয়া এবং বারবুডায়ও বসবাস করেছিলেন বলে জানা গিয়েছে।

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

দাম বাড়ল অটোর এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা

সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

‘লভ্যাংশের ১০ শতাংশ চাই’, স্পিরিট থেকে কেন বাদ পড়েন দীপিকা, আসল কারণ প্রকাশ্যে

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭