নিলামে উঠল ট্রাম্প ঘরণী মিলেনিয়ার টুপি, জুটল না খদ্দের

বাংলায় একটি প্রবাদ আছে, 'অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রপতির গদি খোয়ানোর পর থেকেই ক্রমশ কমেছে ট্রাম্পের সম্পত্তির পরিমাণ, বিগত কয়েক মাস ধরেই হাওয়ায় ভাসছে এই খবর। এমনকি কয়েক মাস আগেই আমেরিকার সবথেকে ধনী ১৭ জন ব্যক্তির তালিকা থেকেও যে ছিটকে গিয়েছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বজুড়ে চাউর হয়েছিল সেই খবরও। এই বিতর্কের আগুনে হাওয়া দিয়েই সম্প্রতি সামনে এসেছে আরও একটি খবর যেখানে জানা গিয়েছে চলতি মাসেই নাকি নিলামে উঠেছে ট্রাম্প ঘরণী মিলেনিয়ার একটি সাদা টুপি। সেই টুপি নাকি তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের সময়ে পড়েছিলেন।

কিন্তু বাংলায় একটি প্রবাদ আছে, ‘অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়’। এখন ঠিক এই অবস্থা ট্রাম্প এবং তাঁর পরিবারের। জানা যাচ্ছে মিলেনিয়া ট্রাম্পের এই টুপির দাম রাখা হয়েছিল নাকি আড়াই লক্ষ মার্কিন ডলার।  ভারতীয় মুদ্রায় যার দাম হল ১৮ কোটি ৭৫ লক্ষ ৭০ হাজার ৯৭৫ টাকা। কিন্তু এম মাস পরে বৃহস্পতিবার রাতে যখন সেই নিলাম শেষ হয়েছে তখন দেখা গিয়েছে যে মাত্র ৫ জন মিলেনিয়ার সেই টুপি কেনার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন।অর্থাৎ পাতি বাংলায় টুপি কেনার কোনও খদ্দেরই জোটেনি মিলেনিয়ার।

একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুসারে, ২০২২-এর জানুয়ারির শুরুতে যখন মিলেনিয়ার ওই টুপিটি নিলামে ওঠে তখন টোকেন প্রতি প্রায় ১৭০ ডলার মূল্যে ট্রেড ঘোষণা করা হয়েছিল। কিন্তু বুধবার যখন ওই টুপির নিলাম বন্ধ হয়েছে তখন দেখা গিয়েছে প্রতিটি টোকেনের মূল্য কমে হয়েছে মাত্র ৯৫ ডলার। এর অর্থ হল ‘হেড অফ স্টেট কালেকশন’। অর্থাৎ নিলামের প্রথমে যে টুপির মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার ডলার ধার্য করা হয়েছিল নিলামের শেষ দিনে সেই টুপির দামই কমে এসে ঠেকেছে মাত্র ৮০ হাজার ডলারে। তাতেও মাত্র ৫ জন ওই টুপিটি কেনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে।  

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের