সন্ত্রাসে মদতের অভিযোগে রাশিয়ায় মেটার মুখপাত্রের ৬ বছরের জেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মেটার রুশ কার্যালয়ের মুখপাত্র অ্যান্ডি স্টোনকে ছয় বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন দেশটির আদালত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার রুশ কার্যালয়ের মুখপাত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল সন্ত্রাসকে বৈধতা’ দেওয়া নিয়ে। এবার আদালত সেই  রায় ঘোষণা করলেন। ‘সন্ত্রাসকে বৈধতা’ দেওয়ার অভিযোগ  নিয়ে ছয় বছরের কারাদণ্ডের রায় শোনালেন দেশটির আদালত।যদিও তিনি দেশের বাইরে আছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

সেই প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যান্ডি স্টোন বর্তমানে রাশিয়ার বাইরে আছেন। তার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এই যে, তিনি রুশ সেনাদের ওপর হামলায় উসকানিদাতাদের প্রশ্রয় দিয়েছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে, ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। এর এক সপ্তাহ পর মার্চ মাসে ফেসবুকে একটি পোস্ট  করেছিলেন স্টোন। তিনি তাতে লিখেছিলেন ‘যেসব ব্যবহারকারী রুশ বাহিনীর নিন্দা জানিয়ে তাদের সহিংসতার জবাব দেওয়ার জন্য অস্ত্র ধারণের আহ্বান জানাচ্ছেন, তাদের শাস্তি দেবে না ফেসবুক।’

আদালতের এই রায় ঘোষণার পর নিজের পক্ষ নিয়ে স্টোন আরও একটি ফেসবুক পোষ্ট করেন। যাতে তিনি লেখেন যে, ‘এটি সাময়িক আহ্বান ছিল। আমরা কখনও বেসামরিক রুশদের বিরুদ্ধে হামলার উসকানিদাতাদের প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না।’বিচারক রোমান কিফোরেঙ্কো এই রায় নিয়ে জানিয়েছেন যে, যেহেতু তিনি দেশে নেই, রাশিয়ায় পা রাখা মাত্রই এই রায় কার্যকর হবে।

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা এল মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?