পিলে চমকানো কাণ্ড পাকিস্তানে, অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ জঙ্গিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্রের মুখে পাকিস্তানের ১৭ জন সরকারি কর্মীকে অপহরণ করল পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন টিটিপি। সন্ত্রাসীরা আচমকা হামলা চালায় বেসামরিক কর্মকর্তাদের গাড়ির উপর। এরপর গাড়িটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এর আগে কর্মীদের গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানো হয়। এরপর তাঁদের চোখ মুখ বেঁধে নিয়ে চলে যায় সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার(৯ জানুয়ারি)পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জন সরকারি কর্মকর্তাকে সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।পাকিস্তানের যৌথ বাহিনীর অভিযানে তাঁদের উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি বন্দিদের এখনও পর্যন্ত উদ্ধার করা যায় নি।উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির কতৃপক্ষ।

এই নিয়ে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, লাক্কি মারওয়াতে ডজন খানেক সন্ত্রাসীর খোঁজ পাওয়া গিয়েছে। এরপরই গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়েছে সেখানে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এতে ৩ সন্ত্রাসীও নিহত হয়েছে। তবে বেসমারিক মানুষদের ফিরিয়ে আনবে বলে অঙ্গিকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো