অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অতি সঙ্কটজনক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি! তাঁর শারীরিক অবস্থা এতটাই শোচনীয় যে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। এমনটাই দাবি করেছে ইজরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। সূত্রের খবর, শুক্রবার তড়িঘড়ি মোজতবাকে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও তাঁর ঠিক কী হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। জেরুজালেম পোস্টের দাবি, যে কোনও মূহূর্তে যা খুশি ঘটে যেতে পারে মোজতবার সঙ্গে। এমনকী প্রতিকূল পরিস্থিতির জন্য ইরানের প্রেসিডেন্টকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ইরানের সেনাবাহিনীর তরফে।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক হামলায় মৃত্যু হয়েছিল আয়াতুল্লা আলি খামেনির। বাবার মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা পদে বসেন মোজতবা। তারপর থেকেই প্রকাশ্যে আসতে দেখা যায়নি তাঁকে। কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ রক্ষা করেছেন তিনি। মোজতবার শারীরিক অবস্থা নিয়ে নানা খবর বাইরে এসেছে এতদিন পর্যন্ত। আদৌ তিনি জীবিত কিনা, সেই বিষয়ে সন্দেহ রয়েছে। মোজতবাকে নিজের বাবার শেষকৃত্যেও উপস্থিত থাকতে দেখা যায়নি। ইরানের মধ্যে কোথায় লুকিয়ে রয়েছেন তিনি। এখনও হদিশ পায়নি ইজরায়েল। তার মাঝেই জানা গিয়েছে, গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

আরও পডুন: বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

পূর্ববর্তী প্রতিবেদনগুলিতে অভিযোগ করা হয়েছিল যে, তাঁর বাবার বাড়িতে বিমান হামলার সময়ে মোজতবাও গুরুতর আহত হয়েছিলেন। এর ফলে তাঁকে লোকচক্ষুর আড়ালে থাকতে হচ্ছে। প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য মধ্যস্থতাকারীদের উপর নির্ভর করতে হচ্ছে মোজতবাকে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তেহরানও মোজতবা ইস্যুতে বারবারই মুখে কুলুপ এঁটেছে।

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড