কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক গুলির শব্দে কেঁপে উঠল কানাডার মন্ট্রিয়লের ব্যস্ত এলাকা। ভয়াবহ গুলির ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মকর্তা, এক সাধারণ নাগরিক এবং অভিযুক্ত বন্দুকধারীর। ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি ভবনের ভেতর থেকে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই হামলায় এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান। আরও এক মহিলা পুলিশ সদস্য গুরুতর আহত হলেও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে প্রশাসন। এছাড়াও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। পরে অভিযুক্ত বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রধান ফাদি দাগের এই ঘটনাকে ‘এক ভয়াবহ দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন। তাঁর কথায়, শহরের ইতিহাসে এটি অত্যন্ত মর্মান্তিক একটি দিন। তদন্তের স্বার্থে এখনও হামলার উদ্দেশ্য সম্পর্কে নির্দিষ্ট কোনও মন্তব্য করা হচ্ছে না।

আরও পড়ুন: ‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শোনার পর চারদিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ দোকানপাট ও ভবনের ভেতরে আশ্রয় নেন। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, হামলাকারীর গায়ে একটি সামরিক ধাঁচের পোশাক ছিল এবং সে পরিকল্পিতভাবেই অস্ত্র নিয়ে এসেছিল বলে মনে হয়েছে। ঘটনাটি যেখানে ঘটেছে, সেখানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান রয়েছে। ফলে হামলার পেছনে কোনও বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে নানা জল্পনা শুরু হলেও পুলিশ জনগণকে গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে না পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে, নিরাপত্তার স্বার্থে দীর্ঘক্ষণ এলাকা ঘিরে রাখা হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে স্বাভাবিক করা হয় যান চলাচল। তদন্তকারী সংস্থাগুলি হামলার প্রকৃত কারণ ও বন্দুকধারীর উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

করফাঁকির অভিযোগে রকুলপ্রীত-সহ বলিউডের ১২ জন তারকার বাড়িতে আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি