‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতির মঞ্চে যাঁরা বড় বড় সিদ্ধান্ত নেন তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে সবসময়ই। দেশ পরিচালনার ব্যস্ততার বাইরে তাঁরা কী খান, কীভাবে দিন কাটান, অবসরে কী করতে পছন্দ করেন, তাঁদের পারিবারিক সম্পর্ক কেমন, মানুষের এসব জানার কৌতূহল কম নয় । বিশ্ব নেতাদের জীবনের বেশিরভাগ অংশ সাধারণ মানুষের কাছে রহস্যে মোড়া। তাঁদের মধ্যে একজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁরই ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সাড়া ফেলে দিয়েছিলেন সাংবাদিক গ্রেগরি নেখোরোশেভ। ফাঁস করেছিলেন পুতিনের গোপন প্রেমের কথা। সেই সাংবাদিকের মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, ৬৯ বছর বয়সী এই সাংবাদিকের মৃত্যু হয়েছে লাটভিয়ার রাজধানী রিগায়। গত ১১ বছর ধরে সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে বসবাস করছিলেন। লাটভিয়ার সংবাদমাধ্যম ডেলফির প্রতিবেদনে বলা হয়েছে, নেখোরোশেভ নিজের বাড়িতে হওয়া কিছু মাশরুম খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। সেগুলো বিষাক্ত বলে জানা গিয়েছে। প্রয়াত সাংবাদিকের বন্ধুদের কথায়, তিনি মাশরুম সংগ্রহ ও খাওয়া নিয়ে বেশ আগ্রহী ছিলেন। তবে এবার সেই শখই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

চিনে নিন সাংবাদিক গ্রেগরি নেখোরোশেভকে

নেখোরোশেভ ২০০৮ সালে রুশ সংবাদপত্র ‘মস্কোভস্কি করেসপনডেন্ট’-এর প্রধান সম্পাদক ছিলেন। সেই বছরই পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয় যা বিশ্বজুড়ে ঝড় তুলেছিল। যেখানে দাবি করা হয়েছিল প্রাক্তন স্ত্রী লিউদমিলাকে ডিভোর্স দিয়ে অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট এলিনা কাবায়েভাকে বিয়ে করার পরিকল্পনা করছেন পুতিন। প্রতিবেদন প্রকাশের পরেই চাপের মুখে পড়ে পত্রিকাটি। এমনকি পত্রিকার মালিক, প্রাক্তন কেজিবি কর্মকর্তা ও ব্যবসায়ী আলেক্সান্ডার লেবেদেভ শেষ পর্যন্ত পত্রিকাটি বন্ধ করে দিতে বাধ্য হন। নেখোরোশেভও পরে দাবি করেছিলেন, রুশ নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং হুমকি দিয়েছিল। যার কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। 

ডেলফির প্রতিবেদনে বলা হয়েছে, নেখোরোশেভই প্রথম সাংবাদিক যিনি প্রকাশ্যে পুতিনের সঙ্গী হিসেবে  এলিনা কাবায়েভার নাম সামনে আনেন। এ কারণে তিনি নিজেকে পুতিনের ‘ব্যক্তিগত শত্রু’ বলে উল্লেখ করতেন। সাংবাদিকের ঘনিষ্ঠ মহল জানিয়েছে,  রিগায় নির্বাসিত জীবন কাটানোর সময়ও তিনি সম্ভাব্য হামলা বা হত্যাচেষ্টার আশঙ্কায় উদ্বিগ্ন থাকতেন। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান