মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও আমেরিকার যুদ্ধ বন্ধ করতে মধ্যস্থতাকারীর ভূমিকায় নেমেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। কিন্তু মধ্যস্থতা করতে গিয়ে ইরানের সংসদের স্পিকারের কড়া কথা শুনতে হল তাঁকে। কোনও রাখঢাক না রেখেই মুনিরকে ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাঘের ঘালিবাফে জানিয়ে দিয়েছেন, ‘ইরানি জনগণের অধিকার ও স্বার্থের ব্যাপারে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না।’

গত ২৮ ফেব্রুয়ারি আচমকাই ইরান আক্রমণ করে ইজরায়েল ও আমেরিকার সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ইরানি সেনাও। দু’পক্ষের যুদ্ধের ফলে অশান্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট চরমে উঠেছে। পাকিস্তানের মধ্যস্থতায় অবশ্য গত এপ্রিলে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও আমেরিকা। যদিও ফের যুদ্ধ শুরুর দামামা বেজে উঠেছে। যাতে নতুন করে যুদ্ধ শুরু না হয়, তার জন্য ফের উদ্যোগী হয়েছে পাকিস্তান। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আলোচনার জন্য শনিবারই (২৩ মে) ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির।

ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলাও শুরু করছেন তিনি। এদিন ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাঘের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেন মুনির। সূত্রের খবর, ওই বৈঠকে ঘালিবাফে জানান, গত ৮ এপ্রিল মার্কিন  যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর ইরান তার সশস্ত্র বাহিনীকে পুনর্গঠিত করেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ‘বোকার মতো’ হামলার সিদ্ধান্ত নেন, তাহলে এবার ইরানের পাল্টা জবাব হবে আগের চেয়ে অনেক বেশি ‘ভয়ঙ্কর, বিধ্বংসী ও তীব্র’।

সৌদি-ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-আরাবিয়া’ গতকাল শুক্রবার (২২ মে)  দাবি করেছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি খসড়া চুক্তি খুব শিগগিরই ঘোষণা করা হবে। ওই খসড়া চুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সেগুলি হল- ১)স্থল, আকাশ ও সমুদ্রপথে তাৎক্ষণিক, স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতি। ২) সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোতে হামলা না করার পারস্পরিক অঙ্গীকার। ৩) সামরিক অভিযান ও প্রচারযুদ্ধ সম্পূর্ণ বন্ধ। ৪) আরব সাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। ৫) চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য যৌথ কমিটি গঠন।

 

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও