গাজায় ইজরায়েলি সেনার হামলায় নিহতের সংখ্যা ছা়ড়াল ৩১ হাজার

Share:

নিজস্ব প্রতিনিধি : গাজায় ইজরায়েলি সেনার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গিয়েছে। সোমবার গাজায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে। 

গাজায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইজরায়েলি সেনার হামলায় প্যালেস্টাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১১২ জন। গত ২৪ ঘণ্টায় গাজায় মৃত্যু হয়েছে ৬৭ জনের। গাজায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাঁচ মাসের বেশি সময় ধরে ইজরায়েলি সেনার হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৭৬০ জন।

চলতি বছর রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি না হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই সতর্কতা সত্বেও রামজান মাসের শুরুতেও প্যালেস্টাইন নাগরিকদের ওপর মসজিদে ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত প্যালেস্টাইনের বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে ইজরায়েলের মাটিতে হামলা চালায় হামাস গোষ্ঠী। হামাস গোষ্ঠীর ওপর পাল্টা আক্রমণ চালায় ইজরায়েলি সেনা।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা