বদলা, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ১৪

যদিও হুথি গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই হামলার ঘটনায় অন্তত পক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘন্টার মধ্যেই আবু ধাবিতে হুথি জঙ্গি গোষ্ঠীর হামলার বদলা নিল সৌদি জোট। মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায়  হুথি জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। যদিও হুথি গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই হামলার ঘটনায় অন্তত পক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, গতকাল সোমবার আবু ধাবিতে তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছিল ইরান সমর্থিত হুথিজঙ্গিরা। ওই ভয়াবহ হামলায় দুই ভারতীয় সহ তিন জনের মৃত্যু হয়েছিল। গুরুতর জখম হয়েছিল ছয়জন। ইয়েমেনি জঙ্গি গোষ্ঠীর হামলার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। ২৪ ঘন্টার মধ্যেই বদলা নিল। রাজধানী সানায় হুথি জঙ্গী গোষ্ঠীর গোপন ডেরা, বেশ কয়েকজন প্রাক্তন সামরিক আধিকারিকের বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু বিমান হামলা চালানো হয়। প্রাণহানির পাশাপাশি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।’

২০১৪ সালে হুথি জঙ্গিরা রাজধানী সানা এবং উত্তরাঞ্চলের কিছু অংশ দখল করে নেওয়ার পরে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি। ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের লড়াই শুরু হয়। গত ছয় বছর ধরে দুপক্ষের মধ্যে লড়াইতে কয়েক হাজার নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। ইয়েমেনের উপরে নিষেধাজ্ঞার কারণে দেশটির বিভিন্ন অংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।’

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের