২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ২৪৩ ফিলিস্তিনি

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: ইজরায়েলের অব্যাহত বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে আরও ২৪৩ প্যালেস্টাইনবাসীর। গত ৭ অক্টোবর থেকে গাজায়, ইজরায়েলি হামলায় প্রাণ গিয়েছে প্রায় ১১ হাজার মানুষের। যা ছাপিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেণের যুদ্ধের হতাহতের সংখ্য়া।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছে দুই ইজরায়েলি সেনা। এদিকে প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজার সবচেয়ে জনবহুল অঞ্চলের ভিতরে হামাস ও ইজরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে। যে এলাকায় সংঘাত চলছে তার খুব কাছেই গাজার আল-কুদস হাসপাতাল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। সাথে বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল। 

গত ৭ অক্টোবর গাজায় বোমা হামলা শুরুর পর আল-কুদস হাসপাতালে আশ্রয় নেন হাজার হাজার শরণার্থী। তারপরও ওই হাসপাতালের আশপাশে বিমান হামলা অব্যাহত রাখে ইজরায়েলি বাহিনী। তবে এখন ওই হাসপাতাল প্রাঙ্গণে কতজন মানুষ আছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বর্তমানে ইজরায়েলি বাহিনী গাজা সিটিকে ঘিরে রেখেছে। আশঙ্কা করা হচ্ছে, গাজায় হামাসের শক্ত অবস্থানগুলোতে যে কোনো সময় স্থল হামলা চালাবে ইজরায়েলি বাহিনী।
প্য়ালেস্তাইনে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতা ফ্রান্সেসকা আলবানিজ জানিয়েছেন, গাজার স্বাস্থ্য় ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গিয়েছে। এদিকে অবরুদ্ধ গাজায় জ্বালানি ও ওষুধের সংকটে প্য়ালেস্তাইনবাসীরা। বিপন্ন হয়ে উঠেছে প্য়ালেস্তাইনবাসীদের জীবনযাপন। অন্য়দিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পরিস্থিতি যতই খারাপ হোক গাজায় কোনও জ্বালানি প্রবেশ করতে পারবে না। এমতাবস্থাতেও যুদ্ধ বিরতি চাইছে না ইজরায়েল। 

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক