দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলের উপরে হামাসের হামলা সঠিক, মনে করেন ৭২ শতাংশ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্কঃ হামাস এবং ইজরায়েল সংঘাত নিয়ে এবার উঠে এল চাঞ্চল্যকর পরিসংখ্যান। ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি সার্ভে অ্যান্ড রিসার্চে উঠে এসেছে একটি তথ্য। সেখানে বলা হয়েছে, প্রতি চারজন ফিলিস্তিনি মনে করেন, ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলা সঠিক ছিল। পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ইসরায়েলে হামাসের আন্তঃসীমান্ত তাণ্ডব চালানোর সিদ্ধান্ত ‘সঠিক’ বলে দাবি করেছে ৭২ শতাংশ উত্তরদাতা । অন্যদিকে ২২ শতাংশ উত্তরদাতা মনে করে এই হামলা ভুল।

অন্যদিকে ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি সার্ভে অ্যান্ড রিসার্চের (পিসিপিএসআর) ফলাফল প্রকাশিত হয়েছে যখন হামাসের বিরুদ্ধে ইজরায়েলি হামলায় অস্বাভাবিকভাবে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনি নাগরিকেরা। তা নিয়েই বেড়ে চলেছে উদ্বেগ। তবুও ইজরায়েলের ওপর হামাসের হামলাকে সমর্থন করেছে ফিলিস্তিনিরা।

প্রসঙ্গত , ৭৫ বছরের ইতিহাসে ৭ অক্টোবর ছিল ইজরায়েলের কাছে সবচেয়ে প্রাণঘাতী দিন। ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৮ হাজার জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২ জন মানুষ শিশু  এবং নারী রয়েছেন  ৪ হাজার ৮৮৫ জন। বর্তমানে ইজরায়েল হামলায় গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে । ইতিমধ্যেই গাজা নিয়ে চিন্তায় পড়েছে বিশ্বের বহু রাষ্ট্রনেতারা।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ