আজব ঘটনা! মেয়েদের থেকে আইপ্যাড কেড়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার মা

মেয়ের থেকে আইপ্যাড কেড়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার মা। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের সারে পুলিশ। গত ২৬ মার্চ কোভামে ঘটিবাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের থেকে আইপ্যাড কেড়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার মা। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের সারে পুলিশ। গত ২৬ মার্চ কোভামে ঘটিবাটি ঘটেছে। যখন মেয়েদের আইপ্যাড কেড়ে নেওয়ার অভিযোগে ৫০ বছর বয়সী আমান্ডা ব্রাউনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ইতিহাসের শিক্ষিকা আমান্ডা বলেছেন, কয়েক ঘন্টা তিনি পুলিশ সেলে আটকে ছিলেন। যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে ঘটনাটি ঠিক কী ঘটেছিল? আমান্ডা জানিয়েছেন, মেয়েদের শাস্তি দেওয়ার জন্যে তিনি আইপ্যাডগুলি লুকিয়ে রেখেছিলেন। যাতে তাঁদের পড়াশোনার কোনও ক্ষতি না হয়। তাঁকে ভুলভাবে গ্রেফতার করা হয়েছিল।

আসলে আমান্ডার বাড়িতে থাকা এক আত্মীয় পুলিশকে ফোন করে জানিয়েছিলেন যে, তাঁদের বাড়ি থেকে আইপ্যাড চুরি হয়েছে। এরপর অভিযোগটি খতিয়ে দেখতে দুইজন পুলিশ অফিসার তাঁদের বাড়িতে যান। লোকটি যখন আইপ্যাড হারিয়ে যাওয়ার কথা জানায়, তখন পুলিশ ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে আমান্ডার গচ্ছিত সম্পত্তি তে তা দেখতে পায়। এরপর পুলিশ আমান্ডাকে হারিয়ে যাওয়া আইপ্যাডগুলি ফেরত দিতে বললে, তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর চুরির অভিযোগে আমান্ডা কে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর আমান্ডাকে স্টেইনস পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে হেফাজতে রাখা হয়েছিল। আমান্ডার অভিযোগ, ভুল কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবং থানায় আটকে রেখে তাঁকে অকথ্য অত্যাচার করা হয়েছে। অপরাধীর মতো তাঁর ছবি তোলা হয়েছিল।

তিন ঘন্টা অপেক্ষা করার পর, অবশেষে আমান্ডার আইনজীবী থানায় পৌঁছন। এবং তিনি যুক্তি দেন যে, মেয়েদের ভালোর জন্যে তাঁদের কাছ থেকে আইপ্যাড কেড়ে নেওয়া মা হিসেবে আমান্ডার পূর্ণ অধিকার রয়েছে। এরপরেই আমান্ডা জামিনে মুক্তি পান। তবুও, তদন্তের সময় তাকে তার মেয়েদের সঙ্গে যোগাযোগ না করার কথা বলা হয়েছিল। আমান্ডার অভিযোগ, মেয়েদের কোনও জিনিসে মায়ের হাত দেওয়া, এটি কোনও অন্যায় নয়। এবং এতে কোনও ফৌজদারি মামলাও করা যায়না। পুলিশের আগেই তা বোঝা উচিত ছিল। এর জন্যে আমান্ডার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল পুলিশের। এই ঘটনায় ইংল্যান্ডের প্রাক্তন পুলিশ কমিশনার অ্যান্থনি স্ট্যান্সফিল্ড পুলিশের ক্ষমা না চাওয়ার সমালোচনা করেছেন। যাই হোক, ভুল বুঝতে পেরে এখন মামলাটি বন্ধ করে দিয়েছেন পুলিশ।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের