ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে মৃত ৩, নিখোঁজ একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ডুকোনোর ভয়াবহ অগ্ন্যুৎপাতে মৃত্যু হল তিন পর্বতারোহীর। শুক্রবার আচমকা আগ্নেয়গিরির বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিখোঁজ হয়ে যান ২০ জনের একটি আরোহী দল। পরে দীর্ঘ তল্লাশি অভিযানের মাধ্যমে জীবিতদের উদ্ধার করা হলেও তিন জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া আরোহীদের অধিকাংশকেই নিরাপদে পাহাড় থেকে নামিয়ে আনা হয়েছে। তবে এখনও মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। সেই কাজে পাহাড়ে অবস্থান করছেন দু’জন উদ্ধারকর্মী। জানা গিয়েছে, অভিযাত্রী দলের মধ্যে নয় জন সিঙ্গাপুরের নাগরিক ছিলেন। কর্তৃপক্ষের দাবি, মাউন্ট ডুকোনোয় আগেই আরোহণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আগ্নেয়গিরির অস্বাভাবিক সক্রিয়তার কারণে প্রশাসনের তরফে সতর্কতাও জারি ছিল। তা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে ওই দল পাহাড়ে ওঠেন বলে অভিযোগ উঠেছে। 

আরও পড়ুনঃ ইনস্টাগ্রামের প্রেম থেকে রক্তাক্ত পরিণতি! প্রয়াগরাজে কিশোরী প্রেমিকাকে নৃশংস খুন প্রেমিকের

সূত্রের খবর, বিস্ফোরণের জেরে প্রায় ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের বিশাল স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে। আগ্নেয়গিরি থেকে ছিটকে বেরোতে থাকে উত্তপ্ত পাথর ও লাভার স্রোত। ফলে আশপাশের এলাকাগুলিতেও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত মাউন্ট ডুকোনো গত কয়েক মাস ধরেই অশান্ত। প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত হয়েছে সেখানে। বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও যাত্রীদের ঝুঁকি নিয়ে পাহাড়ে ওঠা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯