ইন্দোনেশিয়ায় ফের জেগে উঠল আগ্নেয়গিরি, ছাইয়ের চাদরে ঢাকল ১০ কিমি এলাকা, জারি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের জেগে উঠেছে ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরি। শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি পার্শ্ববর্তী ১০ কিলোমিটার এলাকার আকাশ ঢেকেছে ছাইয়ের মেঘে। এলাকাজুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। আগ্নেয়গিরি আশেপাশের মানুষদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত, আগ্নেয়গিরিটি থেকে বুধবার ভোররাত ১:৩৫ মিনিটে প্রায় নয় মিনিটের জন্য অগ্ন্যুৎপাত হয় বলেই দেশটির ভূতাত্ত্বিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে। তারপর বুধবার সকাল ৯:২১ মিনিটে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়, যা থেকে প্রায় তিন মিনিট ধরে ৮ কিলোমিটার উঁচুতে ছাই নির্গত হয়। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মহম্মদ ওয়াফিদ বলেন, সোমবার থেকে “আগ্নেয়গিরির কার্যকলাপের উল্লেখযোগ্য বৃদ্ধি” রেকর্ড করার পর, সংস্থাটি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

মহম্মদ ওয়াফিদ সতর্ক করে বলেছেন, "ভারী বৃষ্টিপাত হলে আগ্নেয়গিরির কাছাকাছি বসবাসকারী লোকেদের সম্ভাব্য আগ্নেয়গিরির কাদা প্রবাহ সম্পর্কে সচেতন থাকা উচিত।" স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার একজন কর্মকর্তা অ্যাভেলিনা ম্যাঙ্গোটা হাল্লানের মতে, অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরির নিকটবর্তী গ্রামগুলিতে বসবাসকারী বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, ২০২৪ সালের নভেম্বরে লেওতোবি লাকি-লাকির ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর বেশিরভাগ বাসিন্দা তাদের গ্রাম ছেড়ে চলে যান। সেই সময়ে অগ্ন্যুৎপাতের ফলে ১০ জন নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।  ইন্দোনেশিয়ার বিমানবন্দর অপারেটর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন, সরকার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের মাউমেরেতে অবস্থিত ফ্রান্সিসকাস জাভেরিয়াস সেদা বিমানবন্দর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। 

এর আগে সর্বশেষ আগস্টে আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। জুলাই মাসেও  অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল যার  ফলে নিকটবর্তী রিসোর্ট দ্বীপ বালিতে বিমান চলাচলে ব্যাঘাত ঘটে। বালির বিমানবন্দর অপারেটর সংবাদমাধ্যমকে জানিয়েছে, বুধবারের অগ্ন্যুৎপাত এখনও পর্যন্ত বালিতে এবং সেখান থেকে আসা বিমান চলাচলে কোনও প্রভাব ফেলেনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানে ১২০ টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এই জায়গা  প্রশান্ত মহাসাগরীয় "রিং অফ ফায়ার"-এ অবস্থিত, যা একাধিক টেকটোনিক প্লেটের উপরে অবস্থিত এবং উচ্চ ভূমিকম্প প্রবণ একটি এলাকা।

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার মৃত ৫ বায়ুসেনা আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’