ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপিতে অগ্ন্যুৎপাত, মৃত ১১ পর্বতারোহী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সক্রিয় হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার মাউন্ট মারাপির আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের প্রাণহানি হয়েছে ১১ পর্বতারোহীর। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। আহত অনেকেই।

আলজাজিরা একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২ ডিসেম্বর পশ্চিম সুমাত্রার এই আগ্নেয়গিরি থেকে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হয়। সেই সময় ওই পাহাড়ে মোট ৭৫ জন পর্বতারোহী ছিলেন। যার মধ্যে ১৪ জনকে খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল। ওই ১৪ জনের মধ্যে মাত্র ৩ জনকে জীবিত এবং বাকি ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এথনও নিখোঁজ রয়েছেন অনেক পর্বতারোহী।ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আগ্নেয়গিরির ছাইয়ে আকাশ ছেয়ে গেছে। এছাড়াও আশপাশের গাড়ি ও রাস্তাগুলোও ছাইয়ে ঢেকে যেতে গেছে। এতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপদ প্রশমন কেন্দ্রের কর্মকর্তা আহমেদ রিফান্দি বলেন, অগ্ন্যুৎপাতের পরই পর্বতারোহণের পথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মেরাপির ঢালে বসবাসরত বাসিন্দাদের সম্ভাব্য লাভার কারণে ৩ কিলোমিটার (১.৮ মাইল) দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শনিবার প্রায় ৭৫ জন পর্বতারোহী প্রায় ২,৯০০ মিটার (৯,৪৮০ ফুট) পর্বতের উপর দিয়ে যাত্রা শুরু করেছিলেন। পশ্চিম সুমাত্রা প্রদেশের রাজধানী পাদাংয়ের স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির কর্মকর্তা হরি অগাস্টিয়ান জানান, তাদের খোঁজে পুলিশ ও সৈন্যসহ ১৬০ জনেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে।

পশ্চিম সুমাত্রার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা জানিয়েছে, পর্বতারোহীদের নিরাপদে নামিয়ে আনতে উদ্ধারকারী দল রাতভর কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পর্বতারোহীদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধারকরী দলের মধ্যে আটজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙ্গে গেছে।
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র আবদুল মুহারি আগ্নেয়গিরির ছাই থেকে রক্ষা করতে বাসিন্দাদের চশমা পরার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ মাস্ক বিতরণ করেছে। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত ইন্দোনেশিয়ায় ১২৭টি আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে। মাউন্ট মারাপি বর্তমানে ইন্দোনেশিয়ার চার স্তরের সতর্কতা স্কেলের দ্বিতীয় স্তরে আছে। এটি সুমাত্রার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি।

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের