লিবিয়া উপকূলে ১১ অভিবাসীর মৃতদেহ উদ্ধার MSF এর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূল থেকে ১১ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে একটি উদ্ধারকারী দল। শুক্রবার (৭ জুন) উপকূলের কাছাকাছি এলাকা থেকে আরও ১৫০ জনের কাছাকাছি জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দাতব্য গোষ্ঠী ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এর তরফে এই তথ্য জানানো হয়।

এমএসএফ জানিয়েছে, তাঁদের জিও বেরেন্টস অনুসন্ধান দল এবং উদ্ধারকারী জাহাজ দুটি অভিযান চালিয়েছিল। আর তাতেই ১৪৬ অভিবাসীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে অপর একটি পৃথক নৌকায় আরও ২০ জনকে পাওয়া যায়।

শুধু তাই নয় উদ্ধারকাজে একটি বিমান নিয়োজিত করা হয়েছিল। এই বিমানের সাহায্যে সমুদ্রে আরও ১১ জনের মৃতদেহ উদ্ধারে করে আনেন তাঁরা।

জানা গেছে, সী ওয়াচ গ্রুপের একটি বিমান ওই মৃতদেহগুলো দেখেছিল। মৃতদের উদ্ধার করার জন্য লিবিয়ার উপকূলরক্ষীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করার চেষ্টাও করে তাঁরা। কিন্তু ব্যর্থ হয়েছিল তাঁরা। এই গোষ্ঠীটি জানিয়েছে,  ভূমধ্যসাগরে এটি ঘটেছে। এটা কেউ দেখে নি।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে এমএসএফ জানিয়েছে, এই ট্র্যাজেডির সুনির্দিষ্ট কারণ তাঁরা জানে না। তবে তাঁরা শুধু এটা জানে, মানুষ নিরাপত্তার জন্য মরিয়া হয়ে যাচ্ছে, বাঁচার জন্য মানুষ ছটপট করছে, এর শেষ হওয়া উচিত,মানুষ যাতে নিরাপত্তা পায়।

উল্লেখ্য অভিবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্র পথ ভূমধ্যসাগর। ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজাররের ও বেশি মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন অভিবাসীরা। 

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের