সংযুক্ত আরব আমিরশাহিতে ধৃত মুম্বই হামলার চক্রী আবু বাকর

শুরু হয়েছে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  অবশেষে ভারতীয় গোয়েন্দাদের জালে মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু বকর। পুরো নাম আবু বকর আবদুল গফুর শেখ।

ইন্ডিয়া টুডে-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি আরব আমিরশাহিতে গোয়েন্দারা একটি বড় ধরনের অভিযান চালায়। সেই অভিযানে ধরা পড়ে আবু বকর। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আবু বকরকে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১৯৯৩ সালে মুম্বই হামলার পরে পরে আবু বকর গা ঢাকা দেয়। কখনও সে ছিল পাকিস্তানে, কখনও সংযুক্ত আরব আমির শাহি। আরব আমির শাহি থাকাকালীন ২০১৯ সালে ভারতীয় গোয়েন্দারা আবু বকরকে গ্রেফতার করলেও নথি দেখিয়ে জেল থেকে ছাড়া পেয়ে যান। পরে এই সব নথি পরীক্ষা করে দেখা হয়, সেগুলি জাল।

ভারতীয় গোয়েন্দাদের দাবি,  আবু বকরের সঙ্গে দাউদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আরডিএক্স আনা থেকে শুরু করে পাক-অধিকৃত কাশ্মীরে অস্ত্র ও বিস্ফোরক প্রশিক্ষণের সঙ্গেও সে জড়িত ছিল। মুম্বই বিস্ফোরণে প্রাণ হারান ২৫৭ জন নিহত। আহত হয়েছিলেন শতাধিক। নাশকতার পাশাপাশি সোনা-সহ মূল্যবান ধাতুও পাচার করত আবু বকর। পাচার করত মূল্যবান পোশাক, বৈদ্যুতিন যন্ত্রাংশ।মূলত পাচার করত মুম্বইতে। নির্ভরযোগ্য সূত্রে ভারতীয় গোয়েন্দারা জানতে পারে মোস্ট ওয়ান্টেড জঙ্গি সংযুক্ত আরব আমিরশাহিতে আত্মগোপন করে রয়েছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভারতীয় গোয়েন্দাদের একটি দল সেখানে যায়। শুরু হয়েছে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া।

আরও পড়ুন মার্কিন সেনা অভিযানে খতম আইএসের মাথা 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের