Covid: বিধির প্রতিবাদে মিউজিয়ামে খোলা হল সেলুন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অভাবনীয় দৃশ্যে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ডাচ সরকারের করোনা বিধির প্রতিবাদে বিখ্যাত ভ্যানগগ সংগ্রহশালার গাইডরা সেখানে খুলে ফেলল সেলুন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অভাবনীয় দৃশ্যে। আর এই সেলুন খোলার পিছনে সমর্থন রয়েছে সংগ্রহশালার ডিরেক্টর এমিলি গর্ডেনকেরের। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ডাচ সরকার সেলুন এবং জিমের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে। অথচ সংগ্রহশালা এবং কনসার্ট হলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই মিউজিয়ামের কর্মীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এএফপিকে দেওয়া ডিরেক্টরের বয়ান অনুযায়ী, ‘সরকারের উদ্দেশ্যে আমাদের বার্তা ছিল সংগ্রহশালা একেবারেই বিপজ্জনক নয়। জিম এবং সেলুনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অথচ, মিউজিয়ামকে এখনও নিষেধাজ্ঞার আওতায় রেখে দেওয়ার সিদ্ধান্ত বহাল রইল।মেয়রের সঙ্গে এই বিষয়ে ফোনেও কথা হয়েছে। মেয়রকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি ওই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই সংগ্রহশালার কর্মীরা সেখানে সেলুন খোলার সিদ্ধান্ত নিয়েছে। এটা জানি যে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করার খেসারত দিতে হবে। হয়তো সরকার কড়া পদক্ষেপ করতে পারে। সেই পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত।’

প্রায় একই মত সংগ্রহশালার ব়য়্যাল কনসার্টের ডিরেক্টর সাইমন রিনিঙ্কের। এএফপিকে তিনি বলেন, ‘গত দু বছর ধরে বন্ধ ছিল সংগ্রহশালা।পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ডাচ সরকার বিধি-নিষেধ কিছুটা হলেও শিথিল করেছে। সংগ্রহশালায় সে অর্থে তেমন ভীড় হয় না। তাছাড়া কোভিড-বিধি মেনেই সংগ্রহশালা খোলার বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ, সেই আবদেন সাড়া দিতে নারাজ। তাই, এভাবেই প্রতিবাদের সিদ্ধান্ত।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের