মায়ানমারে ভূমিকম্পে মৃত্যুর মিছিল ২,৭০০-র গণ্ডি ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুমিছিলের দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মঙ্গলবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সামরিক জুন্টা সরকারের প্রধান মিন অং হ্লাইং জানিয়েছেন, মৃতের সংখ্যা ২ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। এই সংখ্যা ৩ হাজারের গণ্ডি ছাড়াতে পারে। এখনও বিভিন্ন হাসপাতালে চিকি‍ৎসাধীন ৪ হাজার ৫২১ জন। তাছাড়া ৪৪১ জন নিখোঁজ। উদ্ধারকার্য ও ত্রাণকার্যের গতি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।  

গত শুক্রবার (২৮ মার্চ) সকালে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৭। এর ১২ মিনিট বাদে ফের আঘাত হানে দ্বিতীয় ভূমিকম্প। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৪। প্রথমটির উৎসকেন্দ্র মায়ানমারের ১২ কিলোমিটার উত্তরে। আর দ্বিতীয়টির উৎসকেন্দ্র মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। দু’টি কম্পনের ক্ষেত্রেই উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নীচে। ওই কম্পন অনুভূত হয় প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং দক্ষিণ–পশ্চিম চিনে। ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্যাঙ্ককের নির্মাণাধীন ৩০ তলা ভবন তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। জোড়া আঘাতে তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বহু এলাকা। শক্তিশালী ভূমিকম্পের কারণে মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক মান্দালয় প্রাসাদ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে এবং উত্তর-পূর্ব শান রাজ্য, নেপিদো কাউন্সিল এবং বাগোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভয়াবহ ভূমিকম্পের পর রাজধানী নেপিদোতে অবস্থিত ১,০০০ শয্যার হাসপাতালে শ’য়ে-শ’য়ে রোগী ভিড় করছেন। কেউ কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন, কারও শরীর থেকে রক্ত ঝরছে। জখমদের চিকি‍ৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকি‍ৎসকরা। উপযুক্ত চিকি‍ৎসার অভাবে অনেকেই হাসপাতাল চত্বরেই মৃত্যুর কলে ঢলে পড়ছেন। মায়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং  হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছেন।

রাজধানী নেপিদো-সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। গৃহযুদ্ধের মধ্যে এই ভূমিকম্পের ধাক্কায় মিয়ানমারের বিমানবন্দর, সেতু ও মহাসড়কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহযুদ্ধের কারণে আগে থেকেই দেশটির অর্থনীতি স্থবির আর লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আছেন। এখন ভয়াবহ ভূমিকম্পে সার্বিক পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ছে। বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে বহু জায়গায় জেনারেটরের উপর ভরসা করে কাজ চালানো হচ্ছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম ভেঙে পড়ার কারণে ন্যায় পিইতা (Nay Pyitaw) বিমানবন্দর অকেজো হয়ে পড়ে রয়েছে। যখন ওই কন্ট্রোল টাওয়ার ভেঙে পড়ে, তখন তার ভিতরে কর্মীরা ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয়। সামরিক জুন্টা সরকারের আর্জিতে সাড়া দিয়ে ভারত, রাশিয়া, নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশ ত্রাণ পাঠাতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সাহায্যের ঘোষণা করা হলেও সোমবার বিকেল পর্যন্ত কোনও ত্রাণ সামগ্রী পাঠানো হয়নি।  

অন্যদিকে, ভূমিকম্পের খবর সংগ্রহের জন্য বিদেশি সাংবাদিকদের মায়ানমারে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সামরিক জুন্টা সরকার। উদ্ধারকারউয এবং আহতদের চিকি‍ৎসার ক্ষেত্রে অসুবিধার দোহাই পেড়ে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

মঙ্গলবার (১ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইং বলেন, মৃতের সংখ্যা ২ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। এই সংখ্যা ৩ হাজার জনের বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা সরকারি হিসেবে এখনো ৪ হাজার ৫২১ জন আহত এবং ৪৪১ জন নিখোঁজ রয়েছে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?