মর্মান্তিক! মায়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবে জান্তার হামলায় নিহত ৪০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারে ভয়াবহ ঘটনা।  চাউং ইউ টাউনশিপে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও সরকারবিরোধী সমাবেশে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বহু মহিলা ও শিশুও রয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে  থাডিংজুত পূর্ণিমা উৎসব চলাকালীন।

মঙ্গলবার এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং স্থানীয় কমিটির সদস্য জানিয়েছেন, সন্ধ্যা ৭টা নাগাদ মায়ানমারের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। ২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে  মায়ানমার গৃহযুদ্ধের কবলে পড়ে্গমার।এর কারণেই ণতন্ত্রপন্থী বিদ্রোহীরা অস্ত্র হাতে নিয়ে জান্তার বিরুদ্ধে জাতিগত সশস্ত্র গোষ্ঠীর  সঙ্গে জোট বাঁধে।অনুষ্ঠানটি আয়োজনকারী কমিটির একজন সদস্যের মতে, সোমবার সন্ধ্যায় থাডিনজিউট পূর্ণিমা উৎসবের জন্য মধ্য মিয়ানমারের চাউং ইউ শহরে শতাধিক মানুষ জড়ো হয়েছিল। সেই সময়েই  সেনাবাহিনী জনতার উপর বোমা ছুঁড়ে মারে।নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার এক মহিলা বলেন, সন্ধ্যা ৭ টার দিকে উৎসব এবং জান্তা বিরোধী বিক্ষোভের জন্য মানুষ জড়ো হচ্ছিল, সেই সময় বোমায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সদস্য বলেন, "কমিটি জনগণকে সতর্ক করে এবং জনতার এক-তৃতীয়াংশ পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে, একটি মোটরচালিত প্যারাগ্লাইডার জনতার উপর দিয়ে উড়ে যায় এবং সমাবেশের কেন্দ্রস্থলে দুটি বোমা ফেলে।"  তিনি আরও বলেন, "শিশুরা সম্পূর্ণরূপে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। " ভয়াবহ ঘটনার উল্লেখ করে তিনি বলেন, "আজ সকাল পর্যন্ত, আমরা এখনও মাটি থেকে শরীরের অংশ সংগ্রহ করছিলাম।  অঙ্গপ্রত্যঙ্গ, শরীরের কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল।"সোমবার অনুষ্ঠানে উপস্থিত চাউং উ-এর একজন বাসিন্দা আনুমানিক নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, প্যারামোটরটি আকাশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় লোকেরা দৌড়ানোর চেষ্টা করেছিল।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?