ইউক্রেনের জন্য এফ-১৬ যুদ্ধবিমান দিতে শুরু করেছে ন্যাটো

Share:

আন্তর্জতিক ডেস্ক : সামরিক জোট ন্যাটো ঘোষণা করেছে, এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে ইউক্রেনের জন্য। বুধবার(১০ই জুলাই)ন্যাটোর ৭৫তম সম্মেলনে এই কথা জানিয়েছে ন্যাটো। শুধু তাই নয় ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতিও জোরদার করা হয়েছে।

ইউক্রেনকে যুদ্ধবিমান এফ-১৬ ফাইটার জেট পাঠাচ্ছে ন্যাটোর দুই সদস্য দেশ ডেনমার্ক এবং নেদারল্যান্ডস। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এফ-১৬ ফাইটার জেট পাঠাতে ড্যানিশ ও ডাচ সরকার রাজী হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ফাইটার জেট হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী গ্রীষ্মে এই যুদ্ধবিমান জেট ইউক্রেনের আকাশে দেখা যাবে। আমেরিকার ওয়াশিংটনে চলছে সামরিক প্রতিরক্ষা জোট-ন্যাটোর শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে থেকেই ন্যাটোর মিত্রদেশগুলো ইউক্রেনকে এই প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখানেই শেষ নয়, সামরিক জোটের মিত্ররা ইউক্রেনকে আরও বেশি শক্তিশালি করতে অস্ত্রশস্ত্র দেওয়ার পাশাপাশি পাইলটদের উপযুক্ত প্রশিক্ষণও দেবে তাঁরা।

বুধবার(১০ই জুলাই)ওয়াশিংটনের কনভেনশন সেন্টারে ন্যাটোর সিদ্ধান্ত গ্রহণকারী আনুষ্ঠানিক কর্তৃপক্ষ নর্থ আটলান্টিক কাউন্সিলে বক্তব্য রেখেছিলেন বাইডেন।তিনি জানিয়েছেন, ‘ন্যাটোর আওতায় থাকা এলাকার প্রত্যেকটা ইঞ্চির সুরক্ষা তারা দিতে পারে। আর একসঙ্গেই সকলে মিলে সুরক্ষা দেবে।

শুধু তাই নয়,বাইডেন এই জোটকে শৈশবের প্রতিবেশীর সঙ্গে তুলনা করেছেন।তিনি জানিয়েছেন, ‘যখন একজন প্রতিবেশীর সহযোগিতার প্রয়োজন হয়, তখন সবাই মিলে এগিয়ে আসে।’

অন্যদিকে রাশিয়ার সামরিক শক্তির সঙ্গে পাল্লা দিয়ে চলার জন্য পশ্চিমা দেশ ও মিত্র দেশগুলির নেতাদের এই আহ্বান বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিষয়টা ভাল চোখে দেখছে না পুতিন। সম্মেলনের দিনই রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ১২ জনের বেশি নিহত হয়েছেন।

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?