চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রনে আটক ভারতীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ, দেওয়া হল হেল্পলাইন

নিজস্ব প্রতিনিধিঃ উদ্ধারকাজ শেষ হওয়ার আগেই যুদ্ধ ঘোষণা। ইউক্রনে এখনও আটকে প্রায় ২০ হাজার ভারতীয়। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসার আগেই বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬ টার সময়ে ইউক্রনের মূল ভূখণ্ডে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রাশিয়া প্রধান ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রনে থেকে আরও কিছু ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে নিয়ে আসতে বুধবার রাতেই ইউক্রনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু মাঝে রাশিয়া যুদ্ধ ঘোষণা করায় খালি হাতেই দেশে ফিরে আসতে হয়েছে এয়ার ইন্ডিয়ার ওই বিমানকে। এমতাবস্থায় কিয়েভ তথা ইউক্রেনে আটকে পরা ভারতীয়দের সাহায্যার্থে ২৪ ঘণ্টার হেল্প লাইন নম্বর চালু করল ভারতীয় বিদেশ মন্ত্রক। 

জানা যাচ্ছে, এই মুহূর্তে ইউক্রেনে থাকা ভারতীয়দের বিভিন্ন বিষয়ে তথ্য ও সহায়তা প্রদানের জন্যই সরকারি বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য এই সমস্ত হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। এদিন সকালেই রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন এলাকায় প্রবেশ করেছে এবং এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য ইউক্রেন তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এমতাবস্থায় এই জরুরী যোগাযোগ ব্যবস্থা এবং হেল্পলাইনের মাধ্যমেই এই মুহূর্তে ইউক্রেনে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে ভারত সরকার।

 অন্যদিকে জানা যাচ্ছে এই হেল্পলাইন নম্বর চালু করার পরেই ভারতীয় বিদেশ মন্ত্রকের তফ থেকে বাড়তে দিয়ে জানানো হয়েছে, এই মুহূর্তে যারা ইউক্রেনে আটকে আছে তাঁরা অযথা আতঙ্কিত হবেন না কিংবা ভয় পাবেন না। এর পাশাপাশি এদিন ওই দেশে আটকে পড়া ভারতীয়দের জন্য বিদেশ মন্ত্রক নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করে জনিয়েছে যে, ‘এই মুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভ রুশ সেনার হিটলিস্টে রয়েছে। তাই কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হচ্ছে যত দ্রুত সম্ভব কিয়েভ থেকে নিজের নিজের শহরে ফিরে যান।’ উল্লেখ্য, ইউক্রনের রাজধানী কিয়েভ থেকেই এয়ার ইন্ডিয়ার বিমান ভারতীয়দের একে একে উদ্ধার করে দেশে ফিরিয়ে নিয়ে আসছিল।  তাই ওই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয়রা কিয়েভে এসেছিল। 

নীচে MEA (Ministry of External Affairs) তথা বিদেশ মন্ত্রক  দ্বারা প্রদত্ত কন্ট্রোল রুমের নম্বরগুলি হল:

1800118797 (টোল ফ্রি)

ফোন: +91 11 23012113, +91 11 23014104, +91 11 23017905

ফ্যাক্স: +91 11 23088124

ইমেল: situationroom@mea.gov.in

দ্বারা বিজ্ঞাপন
ইউক্রেনে 24×7 জরুরি হেল্পলাইন: +380 997300428, +380 997300483

ইমেল: cons1.kyiv@mea.gov.in

ওয়েবসাইট: eoiukraine.gov.in

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ