অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: ‘কালা চশমা…’। সভাকক্ষে রোদ কিংবা কালো চশমা পরে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন নেপালের জাতীয় সংসদের অধ্যক্ষ ডোলপ্রসাদ আরিয়াল। গত ৬ অগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘মেডিক্যাল কারণ ছাড়া কাউকে কালো সানগ্লাস কিংবা অন্য কোনও রঙিন চশমা পরে সভাকক্ষে ঢুকতে দেওয়া হবে না।’ অর্থা‍ৎ সংসদের সভাকক্ষে সানগ্লাস নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অধ্যক্ষের সেই নির্দেশ মানছেন না খোদ প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। আজ বুধবার (২৬ অগস্ট) কালো চশমা পরেই তিনি সংসদে হাজির হবেন বলে জানা গিয়েছে।

নেপালি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘আজ বুধবার সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে সভায় হাজির থাকবেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। আর চোখে কালো চশমা পরেই সভায় থাকবেন তিনি। অধ্যক্ষের নির্দেশ সত্বেও কালো চশমা পরে সভায় হাজির থাকার জন্য যাতে সমালোচনার মুখে পড়তে না হয় তার জন্য বিশেষ কৌশল নিয়েছেন প্রধানমন্ত্রী। ছাউনিতে অবস্থিত বীরেন্দ্র সেনা হাসপাতালে চোখের চিকি‍ৎসার জন্য হাজির হয়েছিলেন। বিশিষ্ট চক্ষু চিকি‍ৎসক লেফটেন্যানট কর্নেল শচিন ঢাকাল প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা করে বিশেষ শংসাপত্র প্রদান করেছেন।’

ওই শংসাপত্রে বলা হয়েছে, ‘আলোক সংবেদনশীলতা ও ড্রাই আই’জ সমস্যার জন্য চোখকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর রোদচশমা বা কালো রংয়ের সানগ্লাস ব্যবহার করা অত্যন্ত জরুরি।’ সেনা হাসপাতালের চিকি‍ৎসকের ওই সার্টিফিকেট গতকাল মঙ্গলবার (২৫ অগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংসদের অধ্যক্ষের সচিবালয়ে পাঠানো হয়েছে।

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা