নাবালিকাকে ধর্ষণের দায়ে নেপালে গ্রেফতার ‘বুদ্ধ অবতার’ রাম বাহাদুর

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: অনুসারীরা তাঁকে ভগবান গৌতম বুদ্ধের অবতার হিসাবেই পুজো করেন। গোটা নেপালজুড়ে ‘বালক বুদ্ধ’ হিসাবেই তাঁর পরিচয়। সেই ভগবান বুদ্ধের অবতার হিসাবে পরিচিত ধর্মীয় গুরু রাম বাহাদুর বোমজানকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর অদূরে এক গোপন ডেরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময়ে বোমজানের কাছ থেকে ৩০ লক্ষ নেপালি টাকা এবং ২২,৫০০ ইউএস ডলারও বাজেয়াপ্ত করেছেন পুলিশ আধিকারিকরা।

৩৩ বছর বয়সী রাম বাহাদুর বোমজান ধর্মীয় গুরু হিসাবে অল্প বয়সেই খ্যাতি অর্জন করেছিলেন। ভক্ত ও অনুসারীরা তাঁকে ভগবান গৌতম বুদ্ধের অবতার হিসাবেই মনে করেন। ভক্তদের দাবি, মাসের পর মাস জল-খাবার ছাড়া ধ্যানে মগ্ন থাকতে পারেন বোমজান। রাজধানী কাঠমান্ডুর দক্ষিণে সারলাহির আশ্রমেই আধ্যাত্মিকতার আড়ালে নাবালিকাদের ধর্ষণের অভিযোগ উঠেছিল। ২০১০ সাল থেকেই বোমজানের বিরুদ্ধে শিষ্যদের মারধর-সহ বিভিন্ন অভিযোগ ওঠে। তবে সেই সময়ে নিজের অপরাধের সাফাই দিতে গিয়ে বোমজান বলেছিলেন, ‘তার ধ্যান ভগ্ন ঘটানোর কারণেই মাথা গরম হয়েছিল।’

২০১৮ সালে ওই আশ্রমের এক সন্ন্যাসিনী অভিযোগ তোলেন, এক বৌদ্ধ মঠে নিয়ে গিয়েই তাঁকে ধর্ষণ করেছিলেন বোমজান। তার কিছুদিনের মধ্যেই একটি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘বোমজানের এক আশ্রম থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন চার ভক্ত।’ একের পর এক অভিযোগ ওঠার পরেই গা ঢাকা দেন বোমজান। তাঁকে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে নেপালের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিআইবি)। বেশ কয়েক বছর ধরে তল্লাশি চালানোর পরে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কাঠমান্ডুর এক আস্তানা থেকে বোমজানকে পাকড়াও করেন গোয়েন্দারা। বুধবার কাঠমান্ডু পুলিশের মুখপাত্র কুবের কাদায়াত জানিয়েছেন, ‘বোমজানের আশ্রম থেকে নিখোঁজ চার ভক্তের দেহ যতদিন না উদ্ধার হয় ততদিন পর্যন্ত খুনের মামলা রুজু করা সম্ভব নয়।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6