যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই নেওয়া এক সিদ্ধান্তে চাপে পড়েছেন নেতানিয়াহু। লেবাননে সামরিক উত্তেজনার মধ্যে আকস্মিক যুদ্ধবিরতি এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে পরিকল্পিত বিমান হামলা স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে ইজরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করার পরে ইজরায়েলি সরকারের পক্ষ থেকে বৈরুতে নির্ধারিত সামরিক অভিযান বাতিল করা হয়। এরপরই বিরোধী নেতারা অভিযোগ করেন, নেতানিয়াহু স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ওয়াশিংটনের ইচ্ছার প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা দেখিয়েছেন। ইজরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইজরায়েল যেন নিজস্ব নীতিতে পরিচালিত না হয়ে অন্যের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তার বক্তব্যে স্পষ্টভাবে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সমালোচনা উঠে আসে। অন্যদিকে দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল ‘ইজরায়েল বেইতেনু’র প্রধান আবিগডোর লিবারম্যান প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে। তিনি অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নেতানিয়াহু দৃঢ় নেতৃত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। তাঁকে একজন ‘পুতুল’ হিসেবে আখ্যায়িত করেছেন। ইজরায়েলি সংবাদমাধ্যম ‘ইজরায়েল হাইয়ম’ এর প্রতিবেদনে বলা হয়েছে, লিবারম্যান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে নেতানিয়াহু ‘কোনো প্রধানমন্ত্রীই নন’। 

আরও পড়ুন: যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি এবং বৈরুতে সম্ভাব্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করেই বিরোধী দলগুলোর এই প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাঁদের দাবি, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে ইজরায়েলের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল। যদিও সরকারের তরফে এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিষয়টি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক যে সহজে থামছে না, তা স্পষ্ট হয়ে উঠছে। 

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা