যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন পর কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। আমেরিকার প্রস্তাবিত পরিকল্পনায় সম্মতি জানিয়ে পারস্পরিক ভাবে হামলা কমানোর পথে হাঁটছে ইসরায়েল ও হিজবুল্লাহ। তবে আন্তর্জাতিক এই দ্বিপাক্ষিক সম্মতির মধ্যেও দুই দেশের সীমান্ত এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও গোলাগুলি অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে।

সোমবার (১ জুন) রাতে আমেরিকায় অবস্থিত লেবাননের দূতাবাস এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটনের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব গ্রহণ করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, ইজরায়েলের অভ্যন্তরে রকেট ও ড্রোন হামলা বন্ধ রাখা হবে এবং এর বিনিময়ে লেবাননের রাজধানী বৈরুত ও আশেপাশের এলাকায় নতুন করে বিমান হামলা চালাবে না ইজরায়েল। এই প্রস্তাবিত ব্যবস্থার প্রাথমিক আওতায় বৈরুতের দক্ষিণাঞ্চলে চলমান সামরিক অভিযান স্থগিত করার কথা রয়েছে। একইসঙ্গে হিজবুল্লাহও ইজরায়েলের বেসামরিক এলাকাকে লক্ষ্য করে হামলা থেকে বিরত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

লেবানন সরকার আশা প্রকাশ করেছে, এই সীমিত পরিসরের যুদ্ধবিরতি ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলেও কার্যকর হবে এবং শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ শান্তি প্রক্রিয়ার পথ তৈরি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিক বৈঠক হয়েছে। আলোচনায় উভয় পক্ষ গোলাগুলি কমানোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে সমঝোতার মধ্যেও সতর্ক অবস্থানে রয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যদি হিজবুল্লাহ ইজরায়েলি শহরগুলোর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে, তাহলে সামরিক জবাবও চলতে থাকবে। একই সময়ে দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ইসরায়েলি বাহিনীর সীমিত অভিযান অব্যাহত থাকার কথাও জানানো হয়েছে।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণা করার পরেও সীমান্ত এলাকায় উত্তেজনা পুরোপুরি থামেনি। ইজরায়েল সেনাবাহিনীর দাবি, উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলার চেষ্টা হয়েছে। অন্যদিকে লেবাননের ভেতরে কয়েকটি স্থানে ইজরায়েলি বিমান হামলার খবরও পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরানও। দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, কোনো একটি ফ্রন্টে যুদ্ধবিরতি ভঙ্গ হলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। একইসঙ্গে তেহরান ইঙ্গিত দিয়েছে, লেবাননে হামলা অব্যহত থাকলে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগেও প্রভাব পড়তে পারে। তবে সামগ্রিকভাবে আমেরিকার পক্ষ থেকে আশাবাদী বার্তা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আঞ্চলিক বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কা কমছে।

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর