‘ইজরায়েলকে ধ্বংস করছে নেতানিয়াহু’ বিস্ফোরক দেশটির অভ্যন্তরীণ এক গোয়েন্দা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের এক সাবেক কর্মকর্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি নেতানিয়াহুর সমালোচনা করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইজরায়েলের জন্য ‘সবচেয়ে বড় বিপদ’ হল নেতানিয়াহু।

কর্মকর্তাটির নাম গনেন বেন ইজহাক। ৫৩ বছর বয়সী ইজহাক পেশায় একজন সাবেক গোয়েন্দা। বর্তমান পরিস্থিতির দায়বদ্ধতা নিয়ে তিনি নেতানিয়াহুকে কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, গাজায় শান্তি বন্ধ হয়ে গেছে। নেতানিয়াহু হামাসদের সমর্থন করে যাচ্ছেন। একমাত্র ক্ষমতার থাকার জন্য তিনি এসব করছেন।

শুধু তাই নয় তিনি ২০০০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে ফিলিস্তিনি বিদ্রোহের কথা উল্লেখ করেছেন এই সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন, নেতানিয়াহু সত্যিই ইজরায়েলের জন্য নিরাপদ নয়। তিনি জোর দিয়ে বলেন, তিনি দ্বিতীয় ইন্তিফাদার সময় কয়েকজন বড় সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর সাম্প্রতিক যে মতবিরোধ চলছে তাই নিয়ে তিনি জানান, নেতানিয়াহু ইজরায়েলকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন। মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ ইজরায়েলের সম্পর্কের খারাপ হচ্ছে। এর একমাত্র কারণ নেতানিয়াহু। তিনি গোটা ইজরায়েলকে ধ্বংস করছেন।

অবশ্য কিছু সময় আগেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন বেনি গাৎস। বেনি জানিয়েছিলেন , নেতানিয়াহু তাঁদের প্রকৃত বিজয়ের দিকে এগোতে দিচ্ছে না। তাই তিনি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। তিনি এও বলেছিলেন এই সরকারের পদত্যাগ করা উচিত। আগাম নির্বাচনের প্রতিও আহ্বানও জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গাজায় টানা ৮ মাস ধরে যুদ্ধ শুরু হওয়ার পর নেতানিয়াহু যেমনটা আশা করেছিলেন সকলে তাঁকে সমর্থন করবে। কিন্তু এমনটা হয় নি। অনেকের মনে ক্ষোভ জন্মেছে। শুধু ইজরায়েলে নয় বিশ্বের অন্যান্য দেশেও যুদ্ধ বন্ধ নিয়ে বিক্ষোভ হয়েছে। কিছু দিন আগেই ইজরায়েলের তেল আবিবে বন্দি মুক্তি এবং শান্তি ফিরিয়ে আনার জন্য বিক্ষোভ হয়েছিল। বোঝাই যাচ্ছে বেশ খানিকটা চাপে রয়েছে নেতানিয়াহু।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড