ইরানের পরমাণু শক্তিধর হওয়া আটকাতে সবকিছু করব, হুঙ্কার নেতানিয়াহুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের তাল ঠুকছে দুই দেশই। এবার ইরানের পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠা আটকাতে সবকিছু করার হুমকি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইজরায়েলি সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১৪’- কে দেওয়া সাক্ষা‍ৎকারে গাজা ও লেবাননে হত্যাযজ্ঞ চালানো নেতানিয়াহু বলেছেন, ‘ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকানোর জন্য যা যা করার করব। চূড়ান্ত পর্যায়ে পৌঁছব।’ তবে ‘সবকিছু’ বলতে কী করতে চলেছেন, তা খোলসা করেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী।

মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হল ইজরায়েল। দেশটির অস্ত্র ভাণ্ডারে পরমাণু বোমা, ক্ষেপণাস্ত্র সহ একাধিক মারণাস্ত্র রযেছে। যদিও মুখে কখনও পরমাণু অস্ত্র ভাণ্ডার থাকার কথা স্বীকার করেননি ইজরায়েলের শাসকরা। তবে মধ্যপ্রাচ্যের অন্য কোনও দেশ যাতে পরমাণু শক্তিধর হয়ে উঠতে না পারে, তার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহুর দেশ। গাজায় লাগাতার হামলার পরেই ইজরায়েলের সঙ্গে ইরানের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। দুই দেশ একে অন্যকে লক্ষ্য করে হামলাও চালিয়েছে। যদিও পুরোপুরি যুদ্ধ ঘোষণা করেনি কোনও দেশই। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার দিনই (গত মঙ্গলবার) নেতানিয়াহু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, ‘লেবাননের পরে এবার ইরানের দিকে আমরা মনোযোগ দেব।’

ইজরায়েলের সঙ্গে সঙ্ঘাতের আবহেই সম্প্রতি ইরানের এক শীর্ষ নেতা হুঙ্কার দিয়েছিলেন, ‘পশ্চিমী দেশগুলি যদি তেহরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটা হবে।’ আর ওই হুমকিতেই রাতের ঘুম উবেছে ইউরোপের দেশগুলির রাষ্ট্রপ্রধানদের। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে নিরস্ত করতে আসরে নেমেছেন তাঁরা। আজ শুক্রবারই (২৯ নভেম্বর) ইউরোপের বিভিন্ন দেশের সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে ইরানের শীর্ষ নেতাদের এ বিষয়ে আলোচনা হওয়ার কথা। আর তার আগেই ইরানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম