শ্রীলঙ্কার সঙ্কট সমাধান সম্ভব, আত্মবিশ্বাসী সেন্ট্রাল ব্যাঙ্কের নতুন গভর্নর

নন্দলাল ওয়েরাসিংহে জানিয়েছেন, সেন্ট্রাল ব্যাঙ্ককে স্বাধীনভাবে কাজ করতে দিলে শ্রীলঙ্কা এই অন্ধকার সময় থেকে বেরিয়ে আসতে পারবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  তীব্র অর্থ সঙ্কটের মধ্যে শ্রীলঙ্কা। তবে সেই সঙ্কট থেকে কাটিয়ে ওঠা সম্ভব বলেই জানালেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাঙ্কের নব নিযুক্ত গভর্নর। নন্দলাল ওয়েরাসিংহে জানিয়েছেন, সেন্ট্রাল ব্যাঙ্ককে স্বাধীনভাবে কাজ করতে দিলে শ্রীলঙ্কা এই অন্ধকার সময় থেকে বেরিয়ে আসতে পারবে।

শুক্রবার সন্ধ্যায় শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্কের দায়িত্বভার গ্রহণ করে নন্দলাল ওয়েরাসিংহে। তারপর প্রথম সাংবাদিক সম্মলনে তিনি বলেন, দেশের অর্থনৈতিক সঙ্কট তিনি সমাধান করতে পারবেন। তবে সেন্ট্রাল ব্যাঙ্ককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি স্বাধীন প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাঙ্ক রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারে। তিনি বলেন, প্রেসিডেন্টে গোতাবায়া রাজাপাক্ষে তাঁকে নিজের মতো কাজ করার স্বাধীনতা দিয়েছেন। পাশাপাশি রাজাপাক্ষে তাঁকে দ্রুত সঙ্কট মোকাবিলার জন্য সিদ্ধান্ত নেওয়ার আবেদন করেছেন।

ইতিমধ্যে নন্দলাল ওয়েরাসিংহে ব্যাঙ্কারদের সঙ্গে বৈঠক করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা স্বচ্ছভাবে ব্যাঙ্কারদের সঙ্গে আলোচনা করেছি। তাঁদের কাছ থেকে আমরা স্বচ্ছতা আশা করছি। আমরা সবাই একসঙ্গে কাজ করলে শ্রীলঙ্কাকে এই পরিস্থিতি থেকে বের করতে পারব। আমাদের পরিস্থিতি মাথায় রেখে বেশ কয়েকটি চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি খারাপ, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে আমাদের কোনও ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। গাড়ি দুর্ঘটনায় পড়ার আগে ব্রেক কষতে হবে।’

বিশ্বের ঋণদাতা সংস্থা আইএমএফ জানায়, শ্রীলঙ্কা বর্তমানে সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে বলা হয়, বাইরে থেকে ঋণ নেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। বৈদিশক মুদ্রার রিজার্ভ প্রায় শেষ হয়ে গিয়েছে। তবে এই সঙ্কটের মধ্যে শ্রীলঙ্কাকে নতুন করে আশার আলো দেখাচ্ছেন সেন্ট্রাল ব্যাঙ্কের নতুন গভর্নর।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার