রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে শ্রীঘরে ঠাঁই ২৫ জনের, কোথায় ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চলছে পবিত্র রমজান মাস। এবার প্রকাশ্যে খাবার খাওয়ার জন্য ২০ জন মুসলিমকে গ্রেফতার করল পুলিশ।ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায়।এখানেই শেষ নয়, পুলিশের হাত থেকে রেহাই পায় নি খাবার বিক্রেতাও।প্রকাশ্যে খাবার বিক্রির দায়ে ৫ জন বিক্রেতাকেও আটক করা হয়েছে। তাদের প্রত্যকের বিরুদ্ধে নীতি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি নাইজেরিয়ান পুলিশ রমজান মাসে একের পর এক গ্রেফতারি অভিযান চালাচ্ছে। দেশটির কানো প্রদেশের ইসলামিক পুলিশ হিসবাহ গ্রেফতার অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। ইসলামিক আইন অনুযায়ী রমজান মাসে প্রকাশ্যে খাবার খাওয়া ও বিক্রি করা নিষেধ। যাদের পুলিশ প্রকাশ্যে খাবার খেতে দেখছে তাদেরই কারাগারে বন্দি করা হচ্ছে। 

এই নিয়ে হিসবাহর ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন জানান, ‘রমজান মাসজুড়ে এই ধরনের অভিযান চলবে। তবে এটি শুধুমাত্র মুসলিমদের জন্য প্রযোজ্য।অমুসলিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তারা  প্রকাশ্যে খাবার খেতেই পারে। এখনও পর্যন্ত এই ঘটনায় ২৫ জন গ্রেফতার হয়েছেন। তাদের শরিয়াহ আদালতে হাজির করা হবে।সেখানেই তাদের শাস্তি দেওয়া হবে।

একইসঙ্গে দেশটির ডেপুটি কমান্ডার জানান, ‘একজন প্রাপ্তবয়স্ক মুসলমানকে রমজানে প্রকাশ্যে খাবার খেতে দেখাটা সত্যি দু:খের। এটি অন্যায়। রমজান মাস ও ধর্মপ্রাণ মানুষদের প্রতি অসম্মান করা। যা মেনে নেওয়া হবে না। তাই অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত।’ 

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা