‘গাজায় যুদ্ধবিরতি না হলে ভোট নয়’, বাইডেনকে হুমকি চিঠি মার্কিন মুসলিমদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গাজায় গণহত্যা চালানোয় ইজরায়েলকে ইন্ধন জোগাতে গিয়ে বিপাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকায় বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে হুমকি চিঠি পাঠিয়ে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চালান। যতদিন না যুদ্ধবিরতি হচ্ছে ততদিন পর্যন্ত আপনার নির্বাচনী তহবিলে কোনও চাঁদা দেওয়া হবে না এবং ভোটও পাবেন না।’

মুসলিম সম্প্রদায়ের হুমকিতে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছেন যুদ্ধবাজ বাইডেন। কেননা, মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসকারী মুসলিম নাগরিকদের সিংহভাগই ডেমোক্র্যাট সমর্থক হিসেবে পরিচিত। ২০২০ সালের ভোটে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের কুর্সি দখলের পিছনে বিশেষ অবদান রেখেছিলেন। মিচিগান, ওহিহো ও পেনসেলভেনিয়ায় ভোটে জয়-পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকেন মুসলিমরা।  

মার্কিন মুলুকে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের শীর্ষ সংগঠন ন্যাশনাল মুসলিম ডেমোক্রেটিক কাউন্সিলের পক্ষ থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে পাঠানো খোলা চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘আপনার প্রত্যক্ষ ইন্ধনে গাজায় প্রতিদিন হামলা চালিয়ে  অসংখ্য নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে চলেছে ইজরায়েলি ঘাতক বাহিনী। যাদের সিংহভাগই শিশু ও মহিলা। মার্কিন প্রশাসনের মদতে গাজাজুড়ে যেভাবে নারকীয় হত্যালীলা সংগঠিত হচ্ছে, তাতে আপনার প্রতি আমেরিকায় বসবাসকারী মুসলিমদের বিশ্বাসের ভিত টলে গিয়েছে।’ গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনকে সময়সীমাও বেঁধে দিয়েছে ন্যাশনাল মুসলিম ডেমোক্রেটিক কাউন্সিল। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ওই সময়সীমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হামলার পরেই গাজাজুড়ে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ওই হামলায় এখনও পর্যন্ত সাড়ে ৮ হাজার ফিলিস্তিনি মারা গিয়েছেন। তার সিংহভাগই শিশু ও মহিলা।

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক