অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থশাস্ত্রী রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। আজ সোমবার (১২ অক্টোবর) রয়্যাল সুইডিশ আকাদেমি অব সায়েন্সেস তরফ থেকে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। গত বছর অর্থা‍ৎ ২০২৫ সালে প্রযুক্তি কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেয় এবং প্রভাবিত করে, সে বিষয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পান ইজরায়েলের জোয়েল মকির, ফ্রান্সের ফিলিপ আগিওঁ এবং কানাডার পিটার হাউইট।

অর্থনীতিতে নোবেল পাওয়া রবার্ট ই হল ১৯৪৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো আল্টো শহরে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি নিভাগের এমেরিটাস অধ্যাপক (অবসরপ্রাপ্ত সম্মানীয় অধ্যাপক)। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির হুভার ইনস্টিটিউশনের একজন সিনিয়র গবেষকও। অপর নোবেলজয়ী মাইকেল উডফোর্ড ১৯৫৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের চিকোপি শহরে জন্মগ্রহণ করেন। তিনি  নিউইয়র্ক অঙ্গরাজ্যের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক।

রয়্যাল সুইডিশ আকাদেমির তরফে জানানো হয়েছে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলকরণে ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য রবার্ট হল ও মাইকেল উডফোর্ডকে অর্থনীতিতে নোবেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুজনের তৈরি নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেলের ভিত্তিতে সঠিক সময়ে রাজস্ব ও মুদ্রানীতিসংক্রান্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অর্থনীতির উত্থান-পতন কমানো সম্ভব।

অর্থনীতির পুরস্কারটি মূল পাঁচটি নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক রসায়নবিদ আলফ্রেড নোবেলের প্রতি শ্রদ্ধা জানাতে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে। অর্থনীতিতে এই পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘ব্যাঙ্ক অব সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে