দ্বিতীয়বার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

পরীক্ষায় রীতিমতো উদ্বিগ্ন আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এই নিয়ে দ্বিতীয়বার। ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়েছে তাদের সরকারি প্রচারমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিতে গিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ৭০০ কিলোমিটার দূরের কোনও বস্তুকে হামলা চালাতে সক্ষম। তবে কোথা থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়েছে, সে ব্যাপারে সরকারি প্রচারমাধ্যমে কিছু বলা হয়নি। বলা হয়নি, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে কি না।

আগামী পাঁচ বছরের সরকারি কর্মসূচির খবর দিতে গিয়ে গত বছর সরকারি প্রচারমাধ্যমে বলা হয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় রীতিমতো উদ্বিগ্ন আমেরিকা। উদ্বিগ্ন আন্তর্জাতিকমহলও। তাদের আশঙ্কা, আগামীদিনে উত্তর কোরিয়াকে এই ধরনের পরীক্ষা থেকে বিরত রাখা না গেলে দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে। ফলে, দুই দেশের মধ্যে শুরু হবে প্রতিযোগিতা।আমেরিকা কড়া ভাষায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করে উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে।  

উল্লেখ করার মত বিষয় হল, কিম ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে পিয়ংইয়ং একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। গত অক্টোবরে জাতিসঙ্ঘের তরফ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার আর্থিক অবস্থা আগামীদিনে করুণ হবে। দেশে দেখা দেবে দারিদ্র। তবুও তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করবে না। তাদের আশঙ্কা সত্যি করে কিমের দেশ বছরের শুরুতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের