৫ মাস পরে প্রকাশ্যে এলেন কিম ঘরণী, গত সেপ্টেম্বরের পরে এই প্রথম

দীর্ঘ ৫ মাস পরে এই প্রথম আবার তাঁকে দেখা গেল কিমের পাশে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ তাঁকে দেখা গিয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। এরপরে আর ক্যামেরার সামনে ধরা দেননি কিম ঘরণী। দীর্ঘ ৫ মাস পরে এই প্রথম আবার তাঁকে দেখা গেল কিমের পাশে। বুধবার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন লুনার নববর্ষ উপলক্ষে তাঁর স্ত্রী রি সল জুকে সঙ্গে নিয়ে রাজধানী পিয়ংইয়ংয়ের মানসুদাই আর্ট থিয়েটারে একটি শিল্প অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নতুন বছরে এই প্রথম সস্ত্রীক কিমকে প্রকাশ্যে আস্তে দেখা গেল। জানা যাচ্ছে, গত বছরে সেপ্টেম্বরের পরে দেশজুড়ে করনার দাপট বেড়ে যাওয়ায় আর প্রকাশ্যে আসেননি কিম ঘরণী। এমনকি মাঝে বেশ কিছুটা সময় কিমকেও সংবাদমাধ্যমের থেকে দূরে থাকতেই দেখা গিয়েছিল। 

উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর শেষবার কিমের স্ত্রী রিকে কিমের পাশে দেখা গিয়েছিল। ওইদিন তিনি কিমের সাথে কুমসুসানের রাজভবনে দেখা করতে গিয়েছিলেন। উল্লেখ্য, কুমসুসানের ওই প্রাসাদটি হল কিমের পৈতৃক সম্পত্তি। ওই প্রাসাদটি বানিয়েছিলেন কিমের ঠাকুরদার বাবা এবং পরবর্তীতে কিম উত্তরাধিকার সূত্রে ওই প্রাসাদটির মালিকানা পান। ৯ সেপ্টেম্বরের পরে আবার বুধবার জনসম্মুখে এলেন কিম ঘরণী। স্থানীয় এক সংবাদ সংস্থা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, এদিন সস্ত্রীক কিমকে ওই থিয়েটারে স্বাগত জানানোর জন্য তাঁদের পছন্দের গান বাজানো হয়। এরপর যখন কিম তাঁর স্ত্রীর হাত ধরে মঞ্চে উপস্থিত হন তখন ওই থিয়েটারের মধ্যে দর্শকরা উচ্ছসিত হয়ে ‘হুররে’ বলে চিৎকার করে ওঠেন।   

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের