দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শত্রু দেশকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম

courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু হামলা নিয়ে শত্রু দেশদের সতর্ক করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রমে যুক্ত সামরিক সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান কিম। উত্তর কোরিয়ার নেতা জানান,  পরমাণু হামলার জন্য উসকানি দিলে পিয়ংইয়ং পাল্টা পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না।

গত সপ্তাহে ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের হয়। সেই বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষে পারমাণবিক  বাধা নিয়ে আলোচনা করা হয়। তবে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতার পরমাণু হামলা নিয়ে বক্তব্য প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ । ইতিমধ্যেই মার্কিন  যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে পরমাণু অস্ত্র দেশকে উসকানি  দেওয়া বন্ধ করে দিতে হবে ।

গত ১৮ ডিসেম্বর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। একে কোরীয় উপদ্বীপে মার্কিন উসকানির জবাব বলে মনে করা হচ্ছে। চলতি বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উল্লেখ্য, উত্তর কোরিয়া গত বছর নিজেকে একটি ‘অপরিবর্তনযোগ্য’ পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা করেছে। দেশটি বারবার বলেছে, তারা কখনই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না। পাশাপাশি দেশটির সরকার তাদের বেঁচে থাকার জন্যে এটিকে অপরিহার্য বলে মনে করে। আর তাই উত্তর কোরিয়া নিয়ে চাপে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ