আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকা যুদ্ধের মধ্যেই ইয়েমেন উপকূলে তেল বোঝাই একটি জাহাজ ছিনতাই করল জলদস্যুরা। তেলবাহী জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে জলদস্যুরা এডেন উপসাগর হয়ে সোমালিয়া জলসীমার দিকে চম্পট দিয়েছে। যদিও ওই জলদস্যুদের পরিচয় জানা যায়নি। জাহাজটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইয়েমেনের উপকূল রক্ষী বাহিনী।

শনিবার (২ মে) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, ‘ইয়েমেনের উপকূল সংলগ্ন শাবওয়া প্রদেশের এলাকায় আচমকা হামলা চালিয়ে ‘এম/টি ইউরেকা’ নামের তেলভর্তি জাহাজটির নিয়ন্ত্রণ নেয় অজ্ঞাতপরিচয়ধারীন জলদস্যুরা। ইয়েমেনের উপকূল রক্ষীদের চোখ এড়াতে একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলারে চেপে জাহাজটির দিকে অগ্রসর হয় জলদস্যুরা। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তরফে ইয়েমেনের উপকূল রক্ষী বাহিনীর কাছে পাঠানো সতর্কবার্তায় বলা হয়, ‘মুকাল্লা বন্দরের প্রায় ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে সন্দেহজনক নৌযান চলাচলের তথ্য পাওয়া গিয়েছে।’

ইউকেএমটিওর ওই সতর্কবার্তার পরই ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। সাগরে চলাচলকারী বিভিন্ন জাহাজের নাবিকদের কাছে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়। এমনকি নজরদারিও বাড়ানো হয়। তবে তাতে কোনও লাভ হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ