‘মৎস্যকন্যা’-কে গিলে ফেলার চেষ্টা দৈত্যাকার মাছের, অ্যাকোরিয়ামের মধ্যে হুলস্থূল কাণ্ড

অ্যাকোরিয়ামের ভেতর মৎস্যকন্যার রূপে একটি মহিলা পারফর্মারকে আক্রমণ করেছে একটি দৈত্যাকার মাছ, কামড়ে তাঁর মুণ্ডু উপচে ফেলার চেষ্টা করছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নানারকম ভিডিও ভাইরাল হচ্ছে। কোনও কোনও সময়ে বন্য পশু-পাখিদের দ্বারা পর্যটকদের আক্রমণের শিকার হতেও দেখা যায়। আবার সামুদ্রিক প্রাণীরও নানা কীর্তিকলাপ প্রতি মুহূর্তে ভাইরাল হচ্ছে। এবার চিনের অ্যাকোরিয়ামের একটি ভয়াবহ দৃশ্যের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়া। যেখানে দেখা যাচ্ছে, অ্যাকোরিয়ামের ভেতর মৎস্যকন্যার রূপে একটি মহিলা পারফর্মারকে আক্রমণ করেছে একটি দৈত্যাকার মাছ, কামড়ে তাঁর মুণ্ডু উপচে ফেলার চেষ্টা করছিল। কিন্তু কোনক্রমে বেঁচে ফেরেন মহিলা মার্মেইড পারফর্মার। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ চিনের জিশুয়াংবান্না নামক একটি ব্যক্তিগত ফরেস্টের ভিতরের অ্যাকোয়ারিয়ামে। এই ভয়ানক দৃশ্যের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মহিলা পারফর্মারের নাম, মাশা। তাঁর বয়স মাত্র ২২ বছর। তিনি একজন রাশিয়ান। ঘটনার দিন তিনি প্রতিদিনের মতো মার্মেইড পোশাকে দর্শকদের জন্যে অ্যাকোরিয়ামের ভেতর নানা পারফরম্যান্স করছিলেন। দর্শকদের বিনোদন দিচ্ছিলেন। ভাইরাল ভিডিও তে দেখা গিয়েছে, যখন মৎসকন্যা জলের ভিতরে সাঁতার কাটছিলেন, তখনই তাঁর পেছনে ঘুরে বেড়ানো দৈত্যাকার তিমি শিল্পীর মাথা পুরো মুখের মধ্যে ঢুকিয়ে ফেলে। সেখানে থেকে তড়িঘড়ি নিজেকে বের করে জলের ভেতর থেকে উপরে উঠে আসেন মহিলা পারফর্মার। শুধু তাই নয়, দৈত্যাকার তিমির মুখে মাশার মুখও আটকে গিয়েছিল। সে তাঁকে প্রায় গিলেই ফেলছিল। যা দেখে উপস্থিত দর্শকও ভয়ে চিৎকার করতে শুরু করে। এরপর কোনক্রমে তিমির সঙ্গে লড়াই করে জলের উপরে উঠে আসে।

 

যার ফলে মেয়েটির গলা, ঘাড়, চোখে আঘাত পেয়েছেন। তবে ওই দৈত্যাকার মাছটি আদতে তিমি প্রজাতির মাছ ছিল কিনা জানা যায়নি। ওই মিঠা পানির অ্যাকোয়ারিয়ামে মেকং এবং ইয়াংজি নদীর দেশীয় প্রজাতির পাশাপাশি বিরল উভচর প্রাণী রয়েছে। তবে ফরেস্ট কর্তৃপক্ষ এই ঘটনায়, মহিলা পারফর্মারকে ক্ষতিপূরণ দিয়েছে। এবং তাঁর চিকিৎসার খরচ বহন করছে। তবে এই ঘটনা প্রথম নয়, গত বছর, ২০ বছর বয়সী ডুবুরি অ্যাঙ্গাস ককট এবং তার বন্ধু ডেক্লান গাম্বিয়ার দ্বীপপুঞ্জের মাঙ্গারেভার কাছে ফ্রিডাইভিং অনুশীলন করছিলেন। ডেক্লান যখন সমুদ্রে ওজন নিক্ষেপ করছিলেন, তখন অ্যাঙ্গাসের আড়াই মিটারের কাছাকাছি এসে একটুও হাঙর। হাঙ্গরটি দ্রুত তার বাহুতে আঁকড়ে ধরে, কয়েক সেকেন্ডের মধ্যে এটিকে ছিঁড়ে ফেলে। যাতে তিনি প্রচণ্ড জখম হন।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?