‘লালকেল্লায় বিস্ফোরণ ঘটিয়েছে আমাদেরই লোক’, বিস্ফোরক স্বীকারোক্তি পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই সামনে আসছে লালকেল্লায় বিস্ফোরণে চাঞ্চল্যকর সব তথ্য। সেই সঙ্গেই স্পষ্ট হচ্ছে পাকিস্তানের যোগ। আত্মঘাতি জঙ্গি উমর উন-নবি ওরফে উমর মহম্মদের ঘটানো বিস্ফোরণে প্রাণ গিয়েছে ১৫ জনের। আহত হয়েছেন অনেকে। এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর মন্তব্যই স্পষ্ট হয়ে গিয়েছে ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগসূত্রের কথা। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ‘প্রধানমন্ত্রী’ চৌধুরী আনোয়ারুল হক প্রকাশ্যে স্বীকার করেছেন তাঁদের লোকেরাই দিল্লিতে নৃশংস বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল।

সোমবার পাক অধিকৃত কাশ্মীর বিধানসভায় অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর আনোয়ারুল হক এই চাঞ্চল্যকর বক্তব্য পেশ করেছেন। তার বক্তৃতার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ক্লিপে তাকে বলতে শোনা যাচ্ছে, “যদি তুমি (ভারত) বালুচিস্তানে রক্তপাত করতে থাকো, তাহলে আমরা লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত ভারতে আক্রমণ করব, এবং আল্লাহর ইচ্ছায় আমরা এটা করেছি এবং এখনও মৃতদেহ গণনা করে উঠতে পারেনি।” আনোয়ারুল হকের ভারতের বিরুদ্ধে বিষোদ্গার এটাই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলে তিনি ভারতের উপর রক্তাক্ত হামলার হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, “তোমরা যদি বালোচিস্তানে পাকিস্তানের রক্ত দিয়ে হোলি খেলো তাহলে এর মূল্য তোমাদের দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত দিতে হবে।”

দিল্লিতে জঙ্গি হামলার তিওদতভার হাতে নিয়েছে এনআইএ। মঙ্গলবার সকালে ইডি হরিয়ানার ফরিদাবাদ-ভিত্তিক আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের তহবিলের তদন্তের অংশ হিসেবে ২৫টি স্থানে অভিযান চালায়। ১০ নভেম্বর দিল্লি বিস্ফোরণের কয়েকদিন পরেই এই মন্তব্য সামনে এসেছে। মূল অভিযুক্ত ডক্টর মহম্মদ উমর নবী এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছিলেন। তদন্তে নেমে এনআইএ শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেফতার করেছেন। এই ষড়যন্ত্রের মূল খুঁজে বের করার চেষ্টা করছে গোয়েন্দারা।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান