আমেরিকায় পরকীয়ায় জড়িয়েছিলেন চিনের বরখাস্ত বিদেশ মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত থাকাকালীনই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন চিনের বরখাস্ত হওয়া বিদেশ মন্ত্রী কিন গ্যাং। শুধু তাই নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর সময়ে এক সন্তানের বাবাও হয়েছিলেন তিনি। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। যদিও এ বিষয়ে চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে চিনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন কিন গ্যাং। পরে তাঁকে ওয়াশিংটন থেকে বেজিং ফিরিয়ে এনে বিদেশ মন্ত্রীর দায়িত্ব দেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। কিন্তু ছয় মাসের মতো বিদেশ মন্ত্রীর দায়িত্ব পালনের পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান গ্যাং। তাঁর লোকচক্ষুর আড়ালে থাকার বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। শেষ পর্যন্ত গত জুলাই মাসে বিদেশ মন্ত্রীর পদ থেকে তাঁকে বরখাস্ত করেন চিনের প্রেসিডেন্ট। গ্যাংয়ের জায়গায় ফের ফিরিয়ে আনা হয় প্রাক্তন বিদেশ মন্ত্রী ওয়াং ইকে।

এদিন মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করেছে,  বরখাস্ত হওয়া চিনের প্রাক্তন বিদেশ মন্ত্রী কিন গ্যাং আমেরিকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময়ে পরকীয়ায় জড়ান। পরকীয়া চলাকালীন মার্কিন নাগরিক মহিলা গ্যাংয়ের সন্তানেরও জন্ম দেন। ওই পরকীয়ার বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে চিনের কমিউনিস্ট পার্টি। গ্যাংয়ের ওই সম্পর্কের কারণে দেশের  জাতীয় নিরাপত্তার কোনও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ‘ফেল’ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, NOC দিল না দমকল

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে গিয়ে অগ্নিদগ্ধ, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা