গাজা যুদ্ধে নিখোঁজ অন্তত ২১ হাজার শিশু

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধে প্রায় ২১ হাজারের বেশি শিশুর নিখোঁজ রয়েছে। তাঁরা বেঁচে আছে কি না তাও নিয়ে সংশয়ে গাজাবাসী। যুক্তরাজ্যের সংগঠন সেভ দ্য চিলড্রেন এই তথ্য জানিয়েছে। সোমবার (২৪ ই জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিদেবদনে এমনই তথ্য উঠে আসে। যেখানে বলা হয়েছে, গাজার বর্তমান পরিস্থিতি এতটাই শোচনীয় যে নিঁখোজ শিশুর সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা এবং যাচাই করা সম্ভব নয়। তবে অনুমান করা হচ্ছে অন্তত ১৭ হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পাশপাশি আরও ৪ হাজার শিশু ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে। ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে চাপা পড়ে থাকতে বলে মনে করা হচ্ছে।

টানা ইজরায়েলের হামলায় নিশ্চিহ্ন হয়ে গেছে ঘর বাড়ি, হাসপাতাল, স্কুল, এমনকী পরিাবারও। শিশুরাও জানে না তাঁদের আশ্রয় কোনখানে। অনাহারে পরিবারকে খুঁজতে যেতে না যেতেই ইজরায়েলের নারকীয় হত্যাকান্ড থেকে রেহাই পাচ্ছে না ছোট্ট ছোট্ট শিশুরাও। অনেক শিশু আহত হয়ে হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসাটুকুও পাচ্ছে না।

এর আগেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল ,গাজায় ইজরায়েলের হামলায় ২৯,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত শিশুদের কারোর হাত কাটা, কেউ বা পঙ্গু হয়ে গিয়েছে।

উল্লেখ্য,গাজা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, টানা আট মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরও ৮৬ হাজার ৩২ জন মানুষ আহত হয়েছেন।বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের হামলায় ৪৭ জন নিহত ও আরও ১২১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। যদিও সঠিক তথ্য তাঁদের কাছে নেই কারণ উদ্ধারকারীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছে না।

গাজায় নবজাতক শিশু ও মায়েদের জন্য ‘দুঃস্বপ্ন’ বলে আখ্যা দিয়েছিল জাতিসংঘ। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চার বছরে সারা পৃথিবীতেও যত শিশুর মৃত্যু হয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে ২০২৩ সালের গাজা ভূখণ্ডে নিহত প্যালেস্তানি শিশুর সংখ্যা। শুধু তাই নয় এর পাশাপাশি অনাহার এবং অপুষ্টিজনিত কারণেও বহু শিশুর মৃত্যু হচ্ছে। মোট সংখ্যা প্রায় ১৬ হাজারের কাছাকাছি।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর