আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস, নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস। এরফলে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা । এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০০ জন। অস্ট্রেলিয়ার তরফে জানান হয়েছে, ভয়াবহ ভূমিধসের কারণে  পাপুয়া নিউগিনির কাওকালাম গ্রামে ১১৮২ টি বাড়ি ভেঙে পড়েছে। প্রায় ছয়টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। তাই মৃতের দেহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ভূমিধসের কারণে মহাসড়কে প্রবেশ বন্ধ হয়ে গেছে। হেলিকপ্টারের মাধ্যমে  উদ্ধার চালান হচ্ছে। এই ভূমিধসের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী জেমস মারাপ বলেছেন, বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রতিরক্ষা বাহিনী এবং পূর্ত ও মহাসড়ক বিভাগ ঘটনাস্থলে রয়েছে। এখান থেকেই স্পষ্ট যে ভূমিধসের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কাওকালাম গ্রামে  ।

উল্লেখ্য, গত মার্চ মাসে পাপুয়া নিউগিনিতে  ভূমিধসের ঘটনা ঘটেছিল । আর তাতে ২৩ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর ফের পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভুমিধসের ঘটনা ঘটে। বলা বাহুল্য, ২০২২ সালে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পাপুয়া নিউগিনি বিশ্বের ১৬তম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ