মার্ক জাকারবার্গের নেতৃত্বে আস্থা নেই মেটার ৭০ শতাংশের বেশি কর্মীর

গত অক্টোবরেও ৩১ শতাংশ কর্মী মেটা সিইওর ওপরে আস্থাশীল ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আর্থিক মন্দাকে অজুহাত রেখে ইতিমধ্যেই সংস্থার ২১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা। আর ওই কাজ খাওয়ার সিদ্ধান্তের পরে মেটার প্রধান নির্বাহী আধিকারিক মার্ক জাকারবার্গের ওপর থেকে বিশ্বাস চলে গিয়েছে সংস্থার কর্মী-আধিকারিকদের। সংস্থার অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে, ৭০ শতাংশের বেশি কর্মীর মেটা সিইও’র ওপরে আস্থা নেই। মাত্র ২৬ শতাংশ কর্মী ভরসা রাখেন জাকারবার্গের নেতৃত্বে।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর অক্টোবরে মেটা সিইও’র নেতৃত্বে আস্থা ছিল সংস্থার ৩১ শতাংশ কর্মীর। কিন্তু গত সাত মাসে সেই আস্থার ভিত অনেকটাই টলেছে। পাঁচ শতাংশ কর্মী নতুন করে জুকেরবার্গের নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন। যেভাবে আর্থিক মন্দাকে হাতিয়ার করে জাকারবার্গ কয়েক মাস অন্তর মেটার মালিকাধীন বিভিন্ন সংস্থা থেকে কর্মী-আধিকারিকদের তাড়াচ্ছেন তাতে অনেক কর্মী-আধিকারিকই আতঙ্কিত হয়ে পড়েছেন।

গত এক বছরের বেশি সময় ধরে আয় কমে চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম প্রতিষ্ঠানটির। খরচ কমিয়ে সংস্থাকে নতুন দিশা দেখানোর কথা বলে চলেছেন মেটা সিইও। গত বৃহস্পতিবারও মেটার মালিকানাধীন বিভিন্ন সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাকারবার্গ। ওই বৈঠকে সংস্থার আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে কীভাবে সংস্থা কাজ করতে চায় তা ব্যাখ্যা করেন মেটা সিইও-সহ সংস্থার শীর্ষ আধিকারিকরা। যদিও খরচ বাঁচাতে ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটা হবে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি জাকারবার্গ।

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম