রহস্যজনকভাবে চুরি গেল ইমরান খানের জোড়া মোবাইল ফোন

গত শনিবার শিয়ালকোট বিমানবন্দর থেকে ফেরার সময়ে ওই চুরির ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan)। মাস খানেক আগেই প্রধানমন্ত্রীর কুর্সি খোয়াতে হয়েছিল। আর সোমবার একইসাথে খোয়া গেল তাঁর দুটি মোবাইল ফোন(Imran Khan’s Mobile Stolen)। শিয়ালকোট বিমানবন্দরেই ওই রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর(Ex Pak Pm) ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই ফোনে ইমরান খানের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের মুখপাত্র শাহবাজ গিল।

প্রধানমন্ত্রীর কুর্সি খোয়ানোর পরেই নিজের জনভিত্তি বাড়াতে দেশের বিভিন্ন শহরে জনসভা করে বেড়াচ্ছেন ইমরান খান। গত শনিবারই তিনি শিয়ালকোটের জনসভায় অভিযোগ করেছিলেন, ‘তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে।’ ষড়যন্ত্রকারীদের নাম ফাঁস না করলেও ওই নাম একটি ভিডিও ক্লিপিংসে রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আর তার ৪৮ ঘন্টার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যবহার করা দুটি মোবাইল ফোন একসঙ্গে খোয়া যাওয়া নিয়ে রহস্য দানা বেঁধেছে।

ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘শিয়ালকোটের জনসভা থেকে ফেরার সময়ে রহস্যজনকভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর দুটি ফোন খোয়া গিয়েছে।’ সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়া সত্বেও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে না।’ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর মোবাইল ফোন চুরি যাওয়া নিয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেই দাবি করেছেন পুলিশের এক শীর্ষ আধিকারিক।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার