পাকিস্তানজুড়ে বর্ষবরণ অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা তদারকি প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশজুড়ে সাড়ম্বরে বর্ষবরণ অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করলেন পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাক্কর। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশবাসীকে বর্ষবরণের নামে আনন্দো‍ৎসবে না মেতে ওঠার পরামর্শ দিয়েছেন। গাজাজুড়ে যেভাবে ইজরায়েলি ঘাতক বাহিনী শিশু ও মহিলাদের নির্বিচারে খুন করে চলেছে তার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েলি ঘাতক বাহিনী। ওই হামলায় বৃহস্পতিবার পর্যন্ত সাড়ে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ৭০ ভাগই শিশু ও মহিলা। ওই গণহত্যার প্রতিবাদে ইতিমধ্যেই গর্জে উঠেছে গোটা বিশ্ব। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতে নারকীয় হত্যালীলা চালিয়ে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন খুনিরা।

নিরীহ গাজাবাসীদের গণহত্যার প্রতিবাদে গত মঙ্গলবারই বর্ষবরণ অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছিল শারজা কর্তৃপক্ষ। সেই পথেই এবার হাঁটলেন পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘গাজাজুড়ে ইজরায়েলি বাহিনী যে নরহত্যা চালিয়ে যাচ্ছে তা সব সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। এক নারকীয় জীবনযাপনের মধ্য দিয়ে যাচ্ছেন গাজা এবং পশ্চিমতীরের বাসিন্দারা। ফিলিস্তিনি ভাই-বোনদের দুঃসময়ে তাঁদের প্রতি সংহতি জানাতেই বর্ষবরণ উদযাপনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বর্ষবরণের আনন্দে কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। গাজায় প্রতি মুহুর্তে মানবিকাধিকার লঙ্ঘিত হচ্ছে। ওই ঘটনার প্রতিবাদ জানাতেই বর্ষবরণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।’ পাকিস্তান সরকার যে সাধ্যমতো ফিলিস্তিনবাসীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন, তাও উল্লেখ করেছেন তদারকি প্রধানমন্ত্রী।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!