তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে আমেরিকায় ঢুকতে দেওয়া হল না

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন:  দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরেই অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তান সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের গলাধাক্কা দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছেন। আর এবার তুরকেমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কে কে ওয়াগনকে ভিসা থাকা সত্বেও আমেরিকায় ঢুকতে দেওয়া হল না। লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকেই তাঁকে ফেরত পাঠানো হয়েছে। এমন ঘটনায় যথেষ্টই বিস্মিত পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশহাক দার। তিনি ইতিমধ্যেই বিদেশ সচিব আমনা বালোচকে এ বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে লস অ্যাঞ্জেলসে অবস্থিত পাক দূতাবাসের কাছ থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন বিদেশ সচিব। ওই রিপোর্টের পরেই ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলা হবে বলে জানা গিয়েছে।

পাকিস্তান ফরেন সার্ভিসের বর্ষীয়ান ক্যাডার কে কে ওয়াগন যথেষ্টই দুঁদে কূটনীতিবিদ হিসাবে পরিচিত। তিনি কাঠমান্ডুতে উপরাষ্ট্রদূত, লস অ্যাঞ্জেলসে পাক দূতাবাসের  হিসাবে ডেপুটি কনসাল জেনারেল, দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক দূতাবাসে উচ্চপদস্থ পদে আসীন ছিলেন। বর্তমানে তিনি তুর্কমেনিস্তানে রাষ্ট্রদূত হিসাবে কর্মরত। গতকাল সোমবারই (১০ মার্চ) বৈধ ভিসা নিয়ে লস অ্যাঞ্জেলস বিমানবন্দর নেমেছিলেন। একজন কূটনীতিবিদ হওয়া সত্বেও মার্কিন অভিবাসন দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। যদিও দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থেকেই তুর্কমেনিস্তানে ফেরত পাঠানো হয়।  তাতে নিজেকে খানিকটা অপমানিতই বোধ করেছেন ওয়াগন। বিমানবন্দর থেকেই তিনি গোটা বিষয়টি লস অ্যাঞ্জেলসে অবস্থিত পাকিস্তান দূতাবাসকে জানান।

ভিসা থাকা সত্বেও কেন পাকিস্তানি রাষ্ট্রদূতকে ঢুকতে দেওয়া হয়নি, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি মার্কিন অভিবাসন দফতরের আধিকারিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, উচ্চ মহলের নির্দেশেই কে কে ওয়াগনকে ঢুকতে দেওয়া হয়নি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6