‘বাংলাদেশের মতো হিংস্র পরিস্থিতির শিকার হবে পাকিস্তান’, ভয়ে কী বললেন পাক-সেনাপ্রধান?

'কেউ যদি পাকিস্তানে এমন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, ভগবানের দিব্যি, আমরা তাঁকে সফল হতে দেব না। পৃথিবীর কোনও শক্তি পাকিস্তানের ক্ষতি করতে পারবে না কারণ এই দেশ শেষ পর্যন্ত টিকে থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার অগ্নিগর্ভ বাংলাদেশে কট্টর ভারত তথা পাকিস্তান ও মার্কিনপন্থীদের নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বতী সরকার। ‘রক্তচোষা’ ও ‘সুদখোর মহাজন’ হিসেবে পরিচিত মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকারের উপদেষ্টা হয়েছেন ১৬ জন। যাই হোক, কেন বাংলা দেশের নতুন সরকার গঠিত হল তা কারোরই অজানা নয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিবাদের স্ফুলিঙ্গ শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এই সহিংস আন্দোলনে বলি হয়েছেন শত শত মানুষ। তবে বাংলাদেশের মতো অবস্থা হতে পারে পাকিস্তানেও। তাই আগেভাগেই বাংলাদেশের মতো পাকিস্তানেরও একই পরিস্থিতির সম্ভাবনা জানিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির।পাশাপাশি পাকিস্তানে বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের সতর্ক করে সেনাপ্রধান মুনির জানিয়েছেন, ‘আমাদের সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও জাতীয় অখণ্ডতা রক্ষায় সদা প্রস্তুত রয়েছে। এ ধরনের কোনও ষড়যন্ত্র সফল হতে দেবে না।’

এদিকে সেনাবাহিনীর মিডিয়া ইউনিট জেনারেল মুনিরকে উদ্ধৃত করে বলেছে, ‘কেউ যদি পাকিস্তানে এমন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, ভগবানের দিব্যি, আমরা তাঁকে সফল হতে দেব না। পৃথিবীর কোনও শক্তি পাকিস্তানের ক্ষতি করতে পারবে না কারণ এই দেশ শেষ পর্যন্ত টিকে থাকবে।’ আলেমদের সম্মেলনে বক্তৃতাকালে মুনির আরও বলেছেন, ‘দেশটি কতটা গুরুত্বপূর্ণ তা জানতে চাইলে ইরাক, সিরিয়া ও লিবিয়ার দিকে তাকান। পাকিস্তানের উপস্থিতি সবসময় থাকবে কারণ এটি স্থায়ীভাবে নির্মিত হয়েছে।’ এছাড়া তিনি দেশে শান্তি ও অস্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর নিষ্ঠার প্রশংসা করেছেন। দেশে নৈরাজ্য ছড়ানোর জন্য উল্টে সোশ্যাল মিডিয়াকে দায়ী করেছেন। অন্যদিকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনির বলেছেন যে, ‘কাশ্মীর বিরোধ ভারত ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত এজেন্ডা। এর সমাধান প্রয়োজন কিন্তু এখনও পর্যন্ত সফলতা আসেনি।’

একইসঙ্গে আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান শরণার্থীদের সহায়তা করে আসছে। তাই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। এদিকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের মতো পাকিস্তানের অবস্থা হবে, এমন পোস্টগুলি ভাইরাল হতেই নড়েচড়ে বসলেন পাকিস্তানের সেনাপ্রধান। পোস্টগুলিতূ পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই সেনাপ্রধান দেশের বিশৃঙ্খল ঘটনার জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করে বলেছেন। যদিও গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীর কর্তব্য নিয়ে বেশ সমালোচনা চলছে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার